বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভালো
জাতীয়

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভালো

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে চীনের ঋণের কোনো ফাঁদ নেই। সুতরাং এটা নিয়ে কথা ওঠানো অমূলক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পরিণতি ভোগ করছি আমরা

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে অনেক অনেক ভালো। শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে চীনা ঋণ অনেক কম। বাংলাদেশে শুধু চীনই ঋণ দেয় না, অনেক দেশই ঋণ দেয়। এখানে চীনা ঋণ মাত্র ৬ শতাংশ। সুতরাং এটা নিয়ে কথা ওঠানো অমূলক।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

তিনি আরও বলেন, শ্রীলঙ্কায় পশ্চিমা দেশের ঋণই বেশি। সেখানে চীনা ঋণ মাত্র ১০ শতাংশ। চীনা বাজারে বাংলাদেশি পণ্য ৯৮ শতাংশ শুল্ক সুবিধা পাচ্ছে। আগামী দিনে দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা আরও বাড়বে বলে আমি আশা করছি।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন বক্তব্য দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা