জাতীয়

যানজটে নাকাল ময়মনসিংহ মহাসড়ক

সান নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বৃষ্টির প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে পাশাপাশি বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় মহাসড়কের কয়েকটি স্থানে লেন সংকুচিত হয়ে এক লেনে গাড়ি চলাচল করছে ফলে ধীরগতিতে চলছে যানবাহন ,মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের শুরু হওয়ায় সোমবার ও গতকাল মঙ্গলবার সড়কে যানজট ছিল। দিনভর ভোগান্তিতে পড়ে মানুষ। আজকের অবস্থা আরও বেশি খারাপ।

বুধবার (২৬ অক্টোবর) ভোর থেকেই ময়মনসিংহমুখী সড়কের টঙ্গীর মিলগেট থেকে রাজধানীর বনানী এবং ঢাকামুখী সড়কের গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন লোকজন। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে।

টানা বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর টঙ্গী অংশে দেখা দিয়েছে খানাখন্দ। বিশেষ করে টঙ্গী মিলগেট ও স্টেশন রোড এলাকায় সড়কে জমা হয়েছে কাদা। এছাড়া কিছু অংশে ফাটল ধরেছে। এতে যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে। কোথাও কোথাও গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, বিশেষ প্রয়োজন ছাড়া এই রাস্তা ব্যবহার না করাই ভালো। মাত্র কয়েক মিনিটের রাস্তা ১ ঘণ্টাতেও পার হওয়া যাচ্ছে না। গাজীপুর থেকে যারা উত্তরা কিংবা ঢাকায় গিয়ে অফিস করে তাদের অবস্থা সবচেয়ে খারাপ। এজন্য অনেকেই বিকল্প রাস্তায় কিছুসময় হেঁটে কিংবা রিকশা পরিবর্তন করে কর্মস্থলে যাচ্ছেন।

আরও পড়ুন : মেলোনিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

গাজীপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন জানান, টঙ্গীর মিলগেট এলাকার রাস্তায় ফাটল ধরায় এবং কাঁদা থাকায় উভয়মুখী রাস্তায় যানবাহনের ধীর গতি রয়েছে। কিছু জায়গায় এক লেনে গাড়ি চলছে। জিএমপি ট্রাফিক বিভাগ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা