নৌযান চলাচল স্বাভাবিক ঘোষণা
জাতীয়

নৌযান চলাচল স্বাভাবিক ঘোষণা

সান নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপর তাণ্ডব চালিয়ে দেশ ছাড়ার পর অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ। দেশের মধ্যভাগের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় সিত্রাং।

আরও পড়ুন : ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিত্রাংয়ের অগ্রভাগ এবং রাত ৯টায় মূল কেন্দ্র দেশের উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি ও দমকা বাতাস প্রবাহিত হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার ফলে বিভিন্ন ৬ জেলায় এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপকূলীয় অঞ্চল ও অন্যান্য জায়গা থেকে কুমিল্লা, নড়াইল, সিরাজগঞ্জ, ভোলা, বরগুনা ও গোপালগঞ্জের ইউএনবি সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন অনুসারে, সোমবার সকাল থেকে গাছ উপড়ে যাওয়ার কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

এ ছাড়াও সিত্রাংকে কেন্দ্র করে সৃষ্ট বৈরী আবহাওয়ায় ৬ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়েছে সরকার।

প্রসঙ্গত, এর আগে ঘূর্ণিঝড় সিত্রাং তাণ্ডবের আশঙ্কায় সারাদেশে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।

গত সোমবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছিলেন বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার।

আরও পড়ুন : তাণ্ডব চালিয়ে এলাকা ছাড়ল সিত্রাং

তখন তিনি বলেছিলেন, ‘ঘূর্ণিঝড়ের জন্য নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া সমুদ্রে যে সকল জাহাজ যেখানে অবস্থান করছে, সেখান থেকে না সরতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

সেসময় আবহাওয়া অধিদপ্তরের সবশেষ ৮ নম্বর বুলেটিনে দেশের সমুদ্রবন্দরগুলোকে স্থানীয় হুঁশিয়ারি সংকেত ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছিল।

আরও পড়ুন : তাণ্ডব চালিয়ে এলাকা ছাড়ল সিত্রাং

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলাও হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা