স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
জাতীয়

সাবধানে সবাই গাড়ি চালাব

সান নিউজ ডেস্ক: মহাসড়কে দুর্ঘটনা কমাতে টেম্পু-ভটভটির জন্য আলাদা লেন তৈরি করা হচ্ছে, যেন হাইওয়ে ফ্রি থাকে। কাজটি করতে পারলে অনেক দুর্ঘটনা থেকে আমরা নিস্তার পাবো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন: ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত ‘সোশ্যাল ক্রসফায়ার’ এর প্রিমিয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো দুর্ঘটনা হলেই আমরা বলি চালককে ধরো। সেই দুর্ঘটনার নায়ক। চালককে না পেলে গাড়ি পুড়িয়ে দেই। এটি সাধারণ নিয়মের মধ্যে পড়ে গেছে। উত্তেজিত জনতা সেটাই করি।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে ইরান

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন, চালক সব সময় দায়ী নয়। ইচ্ছাকৃতভাবে পথচারী কেউ রাস্তা পার হতে চান কিংবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হন সে কারণে দায়ী পথচারী। মহাসড়কে টেম্পু-ভটভটিও দায়ী সড়ক দুর্ঘটনার জন্য।

আসাদুজ্জামান খান কামাল বলেন, অত্যাধুনিক তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গঠন করেছি। হাইওয়ে নিয়ন্ত্রণের জন্য হাইওয়ে পুলিশ গঠন করেছি। প্রশ্ন আসতে পারে হাইওয়ে পুলিশ কী করবে? আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। এরপর সবগুলো হাইওয়ে ক্যামেরার নিয়ন্ত্রণে আনা হবে। যেন যেকোনো দুর্ঘটনা ক্যামেরার আওতায় চলে আসে।

আরও পড়ুন: তাণ্ডব চালিয়ে এলাকা ছাড়ল সিত্রাং

তিনি বলেন, বাসচালক কিংবা বাস মালিক কেউ ইচ্ছাকৃত সড়ক দুর্ঘটনা চান না। কারণ দুর্ঘটনা হলে চালকের প্রাণ যেতে পারে। আমাদের দেশে যত প্রাণঘাতী রোগ রয়েছে তার চেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয় প্রতিনিয়ত এবং এতে আহত ও নিহত হনও বেশি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেন, কোনো দুর্ঘটনায় মামলার তদন্ত পুলিশকে দিয়ে না করিয়ে সড়ক নিয়ে কাজ করেন এমন অভিজ্ঞদের দিয়ে তদন্ত করলে প্রকৃত ঘটনা উন্মোচন হবে। এতে যদি আমাদের চালক কিংবা পরিবহন শ্রমিক জড়িত থাকেন তাদের আইনের আওতায় আনা হলে আমাদের কিছুই বলার থাকবে না। ওভারটেকিং করব না, সাবধানে সবাই গাড়ি চালাব।

আরও পড়ুন: যমুনায় নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী।

আরও উপস্থিত ছিলেন- এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (বুয়েট) সাবেক পরিচালক অধ্যাপক ড. শামসুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ও এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (বুয়েট) সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা