প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল (ফাইল ছবি)
জাতীয়

গোলযোগের চিত্র চোখে পড়েনি

সান নিউজ ডেস্ক: জেলা পরিষদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট। শুরু থেকে শেষ পর্যন্ত সিসিক্যামেরা ফুটেজ পর্যালোচনার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষন করেছি। কোথাও কোনো অনিয়ম, সহিংসতা, গোলযোগের চিত্র আমাদের চোখে পড়েনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন: যার যতটুকু জমি আছে উৎপাদন করুন

সোমবার (১৭ অক্টোবর) দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচন শেষ হাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা টেলিফোনেও নির্বাচন সুন্দর হওয়ার সংবাদ পেয়েছি। সিসিক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এ কার্যক্রম আগামীতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার সুযোগ সৃষ্টি করবে।

আরও পড়ুন: ক্ষমতাসীনদের বিপর্যয়, ইমরানের বিজয়

নির্বাচন কমিশনের অবস্থানের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, প্রথম থেকেই বলে আসছি, আমরা স্বচ্ছ নির্বাচন চাই। আমাদের দায়িত্ব হচ্ছে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কী না, তা দেখা।

‘আপনারা দেখেছেন, আজ ভোটকক্ষে কোনো দ্বিতীয় ব্যক্তি প্রবেশ করেননি। ভোটাররা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। আমরা পর্যবেক্ষন কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছি। ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে।’

আরও পড়ুন: সর্বোচ্চ ৮৫৭ হাসপাতালে ভর্তি

বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ের বিষয়টি নির্বাচনী সংস্কৃতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কী না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিশ্লেষণে আমরা এখনো যাইনি, এটা আমাদের বিষয়ও নয়। এটা রাজনীতিবিদরা বুঝবেন, আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করবো না।

নির্বাচন সুষ্ঠু হতে সিসিক্যামেরা নিয়ামক হিসেবে কাজ করছে কী না- জানতে চাইলে সিইসি বলেন, হতে পারে, কারণ গাইবান্ধায় সিসিটিভির মাধ্যমে আমাদের পর্যবেক্ষণ ছিল। সেখানে আমরা বেশ গুরুতর অনিয়ম দেখতে পাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কমিশন পুরো নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

ওই ঘটনায় হয়তো একটা বার্তা এসেছে। সিসিক্যামেরা দিয়ে নির্বাচনী পরিবেশ যেভাবে পর্যবেক্ষণ করা হয়- তাতে গুরুতর অনিয়ম ধরা পড়লে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। আমাদের মনে হয়, গাইবান্ধার ঘটনায় একটি ইতিবাচক প্রভাব এ নির্বাচনে পড়েছে।

আরও পড়ুন: ফখরুলের পদত্যাগ করা উচিত

বড় পরিসরে সিসিক্যামেরার সক্ষমতা নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এবার ছোট পরিসরে সিসিক্যামেরা ব্যবহার করেছি। বড় পরিসরে বড় সক্ষমতার দরকার হয়। সে ধরনের সক্ষমতা তৈরির চেষ্টা নিশ্চয় আমাদের থাকবে।

এর আগে সকাল ৯টায় নির্বাচন শুরু হলে সিইসিসহ অন্য কমিশনাররা ঢাকায় বসে সিসিক্যামেরা ফুটেজ দেখার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা