শেখ হাসিনা সেনানিবাস : ৭ পদতিক ডিভিশনের ৪ টি ইউনিটের পতাকা উত্তোলন
জাতীয়
শেখ হাসিনা সেনানিবাস

৭ পদতিক ডিভিশনের ৪ টি ইউনিটের পতাকা উত্তোলন

নিনা আফরিন, পটুয়াখালী : শেখ হাসিনা সেনানিবাসে ৭ পদতিক ডিভিশনের অধিনে ৪ টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বিকাশ এজেন্টের লাশ উদ্ধার

সোমবার (১৭ অক্টোবর) সকালে শেখ হাসিনা সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ।

নবগঠিত ইউনিটগুলো হলো ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারী আর্টিলারি, ৩৫ বীর, ১৬৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি এবং ৮৫ ফিল্ড অ্যাম্বুলেন্স।

সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নবপ্রতিষ্ঠিত এই ৪ ইউনিটের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিসরূপ পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

সেনাবাহিনী ফোর্সেস গোল ২০৩০ প্রনয়ণ ও বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বরিশালে ৭ পদাতিক ডিভিশনের অধিনে ৪ ইউনিটের পতাকা উত্তোলিত হয়।

অনুষ্ঠানে প্যারেড কমান্ডার মেজর মোঃ রেজোয়ানুল হাফিজ চন্দনের নেতৃত্বে প্যারেড দল সসস্ত্র সালাম প্রদান করেন। এসময় ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ নির্বাচন চলছে

২০১৮ সালের ৭ ফেব্রুয়ারী বরিশাল পটুয়াখালীর মধ্যবর্তী পায়রা নদীর তীরে বরিশাল শেখ হাসিনা সেনানিবাস প্রতিষ্ঠিত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা