খুলছে সুপ্রিম কোর্ট
জাতীয়

খুলছে সুপ্রিম কোর্ট

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট গত ২ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটিসহ কোর্টের অবকাশ শেষে ৪৪ দিন পর রোববার (১৬ অক্টোবর) নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে।

আরও পড়ুন : গোশত-ডিম উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ

সুপ্রিম কোর্ট খোলার দিন থেকে হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত ৫৫টি বেঞ্চে শুনানির জন্য মামলার কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

রোববারের কার্যতালিকায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চে শুনানির জন্য ১৬৫৮টি মামলা রয়েছে।

অবকাশকালীন ছুটি শেষে রোববার (১৬ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

রেজিস্ট্রার জেনারেল মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

আরও পড়ুন : হামলাকারীরা কেউ রিকশাচালক নয়

মূল ভবনের ভেতরের লনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। সূত্র : বাসস।

এদিকে অবকাশের পর উচ্চ আদালতে বেশকিছু আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন : মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে

এ সময় মামলার মধ্যে রয়েছে ষোড়শ সংশোধনীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন শুনানি, সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল প্রশ্নে মামলার শুনানি, দশ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি, ড. তাহের হত্যা মামলার রিভিউ শুনানি, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে রুলের ওপর শুনানি।

এছাড়াও গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুল শুনানি, সংসদ সদস্য হাজী সেলিমের জামিন শুনানির মতো গুরুত্বপূর্ণ রিট এবং অন্যান্য রুলের বিষয়ে শুনানি থাকছে আদালতে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা