জাতীয়

প্রাইভেটকারের ধাক্কায় হতাহত ৩

সান নিউজ ডেস্ক: রাজধানীর খিলক্ষেতে সড়কে হাঁটার সময় প্রাইভেটকারের ধাক্কায় বাবু (২৭) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সুমি আক্তার (২৩) ও দুই বছরের শিশু শুভ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাবুর গ্রামের বাড়ি ময়মনসিংহে বলে জানা গেছে।

আরও পড়ুন: সর্বোচ্চ ভোটে নির্বাচিত বাংলাদেশ

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের তিন জনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাই। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। এ সময় কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের স্ত্রী ও সন্তান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আমরা গাড়িটি আটক করতে পারিনি। আশপাশের সিসিটিভি ক্যামেরা দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা