শূন্য রেখার ওপারে না যাওয়ার নির্দেশ
জাতীয়
সীমান্তে উত্তেজনা

শূন্য রেখার ওপারে না যাওয়ার নির্দেশ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার লোকজনদের কেউ যেন শূন্য রেখা অতিক্রম করে কাঁটাতারের ওপারে না যান, এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধ উন্নয়নের গতি শ্লথ করেছে

সোমবার (১০ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়ার বিজিবি চৌকিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবির মহাপরিচালক এ কথা বলেন।

তিনি বলেন, এখন হয়তো সবসময় সব জায়গায় নজরদারি করা যাবে না। আমরা চেষ্টা করি বাংলাদেশি লোকজন যেন সবসময় ওপারে না যায়। তারপরও মাইন বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটলেও আমরা কূটনৈতিকভাবে প্রতিবাদ লিপি পাঠাই এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আমরা মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়িয়েছি। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।

মেজর জেনারেল সাকিল আরও বলেন, মিয়ানমার সীমান্তে সাময়িক কিছু সমস্যা হয়েছে। এতে দুই দেশের সীমান্তরক্ষীদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

আরও পড়ুন : জন্মের পরই দেওয়া হবে এনআইডি

মিয়ানমারের কোনো নাগরিককে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে আগের তুলনায় জনবল বাড়িয়ে পাহারা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু বিওপি, কোনাপাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ক্যাম্প, বাইশফাঁড়ি বিওপি এবং রেজুপাড়া বিওপি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ সীমান্তে আসার আগে থেকে সীমান্তের ওপারে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। এ অবস্থায় সীমান্তবাসীরা আতঙ্কে দিন পার করছেন।

আরও পড়ুন : কিয়েভে জার্মান দূতাবাসে হামলা

প্রসঙ্গত, প্রায় দুই মাস ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু এলাকায় ওপারে গোলাগুলি চলছে। কয়েক দিন পর পর এ সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায়। ফলে সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সোমবার বিজিবি মহাপরিচালক পরিদর্শনে আসার আগেও তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা