পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ( ফাইল ছবি )
জাতীয়

দ্রব্যমূল্য কমতে শুরু করেছে

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমূল্যের দাম বেড়েছিল আবার কমতে শুরু করেছে। প্রধানমন্ত্রী কিছু কৌশলগত ব্যবস্থা নিয়েছেন। তেলের দাম বেড়েছিল, এখন কমেছে। কারণ, এক কোটি কার্ড বিতরণ করা হয়েছে। সেখানে কম দমে বিক্রি হচ্ছে চাল, তেল। চার কোটি মানুষ সুবিধা পাচ্ছে।

আরও পড়ুন: সংলাপে যাওয়ার প্রশ্নই ওঠে না

শনিবার (৮ সেপ্টেম্বর) নগরীর হোটেল লেকশোরে ‘রেভলিউশনারি ট্রান্সফরমেশন ইন এগ্রিকালচার ফর ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

নেদারল্যান্ডস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন।

আরও পড়ুন: বিএনপির আমলে বিদ্যুৎ ছিল না

মন্ত্রী বলেন, আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে সরাসরি আঘাত করতে পেরেছি। ফলে দাম কমে এসেছে। শুধু কমেনি, ভালো কমেছে।

‘কৃষি সমন্ধে নতুন করে বলার কিছু নেই। এটা আমাদের আদি পেশা। আমিও কৃষকের সন্তান। কমবেশি আমরা সবাই এই পেশার সঙ্গে জড়িত। একসময় পুরোপুরিভাবে কৃষির ওপর নির্ভরশীল ছিলাম, তবে সেখান থেকে কিছুটা পরিবর্তন বা বিবর্তন হয়েছে। কৃষির অনেক উন্নয়ন হয়েছে, তার মূলে ছিল স্বাধীনতা। স্বাধীনতা মানে নিজের পায়ে দাঁড়ানো। দেশকে ক্ষুধামুক্ত করা তার প্রতিচ্ছবি।’

তিনি আরও বলেন, একসময় মানুষ কৃষি থেকে দূরে থাকতো। কিন্তু বঙ্গবন্ধু কৃষি কর্মকর্তাদের অনেক সম্মান দিয়েছেন। কৃষকের প্রতি বঙ্গবন্ধুর অসীম ভালোবাসা ছিল। বঙ্গবন্ধু শিখিয়েছেন, এটাই আমাদের মূল কাজ। এটাই আমাদের মূল পেশা। এছাড়া ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এসব কারণে কৃষির সম্মান অনেক বেড়েছে।

আরও পড়ুন: বিএনপি সুগভীর ষড়যন্ত্র করে যাচ্ছে

কৃষির উন্নয়ন প্রসঙ্গে এম এ মান্নান বলেন, গত ৫০ বছরে কৃষির অনেক রেভলিউশন হয়েছে। এর মূল নায়ক কৃষক। তবে কৃষি কর্মকর্তাদের অবদানও কম নয়।

দেশের উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অবাক হওয়ার বিষয়। বাংলাদেশের ১৬-১৭ কোটি মানুষের ঘরে আলো জ্বলবে, বিদ্যুৎ পাবো ভাবতে পারিনি। কেউ কেউ সঙ্গে সঙ্গে বলবেন গতকাল এক ঘণ্টা ছিল না! তার আগের দিন আধাঘণ্টা ছিল না! এটা হতে পারে। এটা একটা দুর্ঘটনা, আমাদের ধৈর্যের প্রয়োজন আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা