শঙ্কা থাকলেও বাংলাদেশের ক্ষতি হবে না
জাতীয়
বৈশ্বিক খাদ্য সংকট

শঙ্কা থাকলেও বাংলাদেশের ক্ষতি হবে না

সান নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে আগামীতে বৈশ্বিক খাদ্য সংকটের শঙ্কা থাকলেও বাংলাদেশের খুব ক্ষতি হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের আম্বরখানা-টুকেরবাজার অংশ চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না। সরকার খাদ্য নিশ্চয়তার চেষ্টা করছে। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্যকিছুও ম্যানেজ করা সম্ভব।

তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ শতাংশের মতো, সেখানে আমাদের ৬- এর ওপরে। বাংলাদেশ সবসময় বাস্তবতার নিরিখে কাজ করে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

আরও পড়ুন : শান্তিতে নোবেল পেল মানবাধিকার কর্মী-সংস্থা

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এর আগে সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়কের সংস্কার ও চার লেন কাজের উদ্বোধন করেন।

চার লেন কাজের উদ্বোধন করে মন্ত্রী বলেন, ‘আম্বরখানা-টুকেরবাজার একটি গুরুত্বপূর্ণ সড়ক। মানুষের কষ্টের কথা জেনে আমরা এ সড়কটিকে চার লেনে রূপান্তরিত করার প্রকল্প হাতে নেই।

আজ ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ সড়কটির কাজের উদ্বোধন করা হয়েছে। আশা করি কয়েক মাসের মধ্যে কাজ শেষ হবে এবং মানুষের কষ্ট লাঘব হবে।’

আরও পড়ুন : বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী পরে আম্বরখানা সরকারি কলোনি মাঠ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা