জাতীয়

সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ

সান নিউজ ডেস্ক : বাঘাইছড়ি উপজেলার সাজেকে অতিবৃষ্টিতে পাহাড়ধসে যান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন : ফের শীর্ষে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র

মঙ্গলবার সন্ধ্যার (০৪ অক্টোবর) পর থেকে অতি বৃষ্টির কারণে রাতের কোন এক সময় সাজেকে যাওয়ার পথে শুকনানন্দ রামপাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে। ফলে বুধবার (০৫ অক্টোবর) সকাল থেকে সাজেকে যান চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানিয়েছেন, সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে পড়াতে আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে গেছে। খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সড়কের মাটি সরানোর জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সাজেকে প্রায় কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। ইতোমধ্যে সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুপুরের পরই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

পাহাড় ধসের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সাজেক কটেজ ব্যবসায়ীরা। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন, আজ সরকরি ছুটির দিনেই এমন ঘটনা ঘটল। এখন পর্যটকদের আসার সময়। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ এর মতো গাড়ি রয়েছে। গাড়িগুলো এখন আটকা আছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা