ছবি: সংগৃহীত
জাতীয়

নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

সান নিউজ ডেস্ক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) ওপর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়, এটা তাদের আচরণ পরিবর্তনের জন্য দেওয়া হয়েছে এবং বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ নেই।

আরও পড়ুন: যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে মিট দ্য অ্যাম্বাসেডর শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

তিনি আরও বলেন, র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কোন একক ব্যক্তিকে শাস্তি দেবার জন্য নয়, বরং জবাবদিহিতা নিশ্চিতের জন্য। এই নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র তখনই পুনর্বিবেচনা করবে যখন বাংলাদেশ এই বাহিনীতে প্রয়োজনীয় সংস্কার আনবে। বাংলাদেশে যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। কাজ করছে। আমরা আশা করছি, র‍্যাবের আচরণ পরিবর্তন হবে।

আরও পড়ুন: কুর্দিস্তানে ড্রোন হামলা, নিহত ১৩

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নে পিটার হাস বলেন, এটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক সম্প্রদায়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পাশাপাশি সরকার-গণমাধ্যম-রাজনৈতিক দলকেও দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন: সু চিকে আরও ৩ বছরের কারাদণ্ড

তিনি আরও বলেন, ইন্দো-প্যাসিফিক কৌশলে (আইপিএসে) বাংলাদেশের যোগ দেওয়া, না দেওয়াটা কোনো বিষয় নয়। কেননা এটা একটি নীতি। এটা বাংলাদেশ কীভাবে নেয়, সেটাই দেখার বিষয়। এছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দেওয়াটা বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। বাংলাদেশ কোন জোটে যোগ দেবে, সেটা তাদের বিষয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা