ঢাকা আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
জাতীয়

আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

আরও পড়ুন: বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত

সোমবার (১৯ সেপ্টেম্বর) তিন দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন রেইজার।

ঢাকায় অবস্থানকালে তিনি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সরকারের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তার বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।

আরও পড়ুন: বরগুনায় দূরপাল্লার বাস বন্ধ

বিভিন্ন সূত্র জানায়, বাংলাদেশ সফরের সময় তিনি বাজেট সহায়তার বিষয়টি নিয়েও আলোচনা করতে পারেন। এর আগে বিশ্বব্যাংকের কাছে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়েছিল সরকার। এ ছাড়া আগের প্রতিশ্রুত ২৫ কোটি ডলার ছাড় দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে।

বিজ্ঞপ্তিতে রাইজার বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চিত্তাকর্ষক অর্জন করেছে। বিশ্বব্যাংক বিগত ৫০ বছর ধরে এই অসাধারণ যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত। দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন কোভিড থেকে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির বহুবিধ ধাক্কার মুখোমুখি হচ্ছে, তখন আমি স্থিতিস্থাপকতা তৈরিতে বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে জানার অপেক্ষায় আছি।

আরও পড়ুন: আ. লীগের আমলেই সুষ্ঠু ভোট হয়েছে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল। এরপর থেকে বিশ্বব্যাংক ৩৭ বিলিয়ন ডলারেরও বেশি অনুদান, সুদমুক্ত এবং রেয়াতি ঋণের প্রতিশ্রুতি দিয়েছে।

জার্মানির নাগরিক রাইজার চলতি বছরের ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান। এর আগে তিনি চীন, মঙ্গোলিয়া এবং কোরিয়ায় বিশ্বব্যাংকের ডিরেক্টর হিসেবে কাজ করেন। এছাড়া, তিনি তুরস্ক ও ব্রাজিলে কান্ট্রি ডিরেক্টর হিসেবে পদে অধিষ্ঠিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা