ফের আকাশসীমা লঙ্ঘন, মিয়ানমারে গোলাগুলি
জাতীয়

ফের আকাশসীমা লঙ্ঘন, গোলাগুলি

সান নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে চলমান উত্তেজনার মধ্যে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমান ফের আকাশসীমা লঙ্ঘন করেছে।

আরও পড়ুন : ব্রাজিলে নৌকাডুবিতে নিহত ১১

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার আওতাধীন কোনারপাড়া সীমান্ত পিলার ৩৪-৩৫-এর পাশে মিয়ানমার-বাংলাদে‌শের সীমানা লঙ্ঘন করে বিমানটি।

তবে এ বিষয়ে বিজিবি ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমান ঘুমধুম এলাকার সীমান্ত পিলার ৪০-৪১-এর পাশে মিয়ানমার-বাংলাদেশের সীমানা লঙ্ঘন করতে দেখা যায়।

আরও পড়ুন : বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

তারা আরও জানান, মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের পাশের গ্রামগুলো থেকে অনেকে অন্যত্র সরে গিয়ে অবস্থান করছেন। ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ -উৎকণ্ঠা বিরাজ করছে।

ঘুমধুমের তমব্রুর স্থানীয় সৈয়দুল বশর বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। জুমার নামাজের পর মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমানকে বাংলাদেশের সীমানা লঙ্ঘন করতে দেখা গেছে।

প্রতিবারের মতো এবারও মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমান বাংলাদেশের সীমানা লঙ্ঘন করেছে। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানান ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

আরও পড়ুন : মেট্রোরেলের ভাড়া পুনর্বিবেচনার আহ্বান

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেন, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানতে পেরেছি। তবে মিয়ানমারের আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি জানি না। এ বিষয়ে জেনে পরে জানাতে পারব।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ আগস্ট (রোববার) বিকেল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞ দল ওই দুটি মর্টার‌ শেল নিষ্ক্রিয় করেন।

আরও পড়ুন : সবচেয়ে বড় দুঃখের মুহূর্ত

এ ঘটনার দুই দিন মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি বন্ধ থাকার পর ফের গত বৃহস্পতিবার সকাল থেকে সেখানে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের মিয়ানমার সীমান্তের স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

স্থানীয় অধিবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি সীমান্ত এলাকা থেকে অনেকে অন্যত্র সরে গিয়ে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা