বাংলাদেশ-ভারত সম্পর্ক অংশীদারত্বের ঊর্ধ্বে
জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক অংশীদারত্বের ঊর্ধ্বে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্ক কৌশলগত অংশীদারত্বের ঊর্ধ্বে এবং গত এক দশকে তা আরও জোরদার হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: প্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না

তিনি বলেন, গত ৫০ বছরে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার পর উভয় দেশই ক্রমবর্ধমান বিস্তৃত সেক্টরাল সহযোগিতায় কাজ করছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) নয়াদিল্লি সফররত তার সফরকালীন আবাসস্থল হোটেলের বলরুমে মুক্তিযুদ্ধে শহীদ বা গুরুতর আহত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রমুখ উপস্থিত ছিলেন। দশম শ্রেণি স্তরে ১০০ এবং দ্বাদশ শ্রেণি স্তরে ১০০ জনকে মিলিয়ে মোট ২০০ জনকে ‘মুজিব বৃত্তি’ দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় প্রবীণ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের বংশধরদের জন্য আমাদের এ শুভেচ্ছা উপহার, যারা আমাদের জন্য ১৯৭১ সালে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। আমরা ভারতীয় ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের মুক্তিযুদ্ধে তাদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন এবং রক্ত দিয়েছেন। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণ করা আমাদের জন্য সর্বদা গর্বের বিষয়। আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন, হে সাহসী হৃদয়ের বীরেরা।

আরও পড়ুন: ব্যালটে হবে ভোট

তিনি বলেন, যেহেতু আমরা প্রজন্ম থেকে প্রজন্মে মহান পূর্বপুরুষদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী, তাই তরুণ প্রজন্মকে সেই ঐতিহাসিক অতীতের সঙ্গে পুনরায় সংযুক্ত করার জন্য আমাদের এ বিনীত প্রচেষ্টা।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে যৌথ প্রযোজনার নির্মাণাধীন বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব দ্য নেশন’র কাজ চলছে এবং শিগগির মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

শেখ হাসিনা আরও বলেন, এ দিনটি একটি ঐতিহাসিক দিন। ভারত ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই যৌথ উদযাপনের মাধ্যমে বাংলাদেশ ও ভারত বিশ্বের অন্যান্য দেশের কাছে পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে গড়ে ওঠা ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ককে তুলে ধরেছে।

আরও পড়ুন: আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি

প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ভারতে চিকিৎসায় সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের বৃত্তি দেওয়ার জন্য ভারত সরকারের পদক্ষেপেরও প্রশংসা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা