চিকিৎসা নিলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

চিকিৎসা নিলেন পররাষ্ট্রমন্ত্রী

সান নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ৭ সমঝোতা স্মারক সই

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিএসএমএমইউতে গিয়ে এ চিকিৎসা নেন তিনি। বিএসএমএমইউয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএসএমএমইউয়ের অধ্যাপক ডা. ফজলুর রহমানের কাছে চিকিৎসা নেন ড. মোমেন। তার কয়েকটি টেস্ট করানো হয়। এসব টেস্টের রিপোর্ট বুধবার (৭ সেপ্টেম্বর) দেওয়া হবে। সে মোতাবেক চিকিৎসা নেবেন ড. মোমেন।

আরও পড়ুন: চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, শারীরিক অসুস্থার কারণেই সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফরে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যেতে পারেননি ড. মোমেন। সরকারপ্রধানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সফরে না যাওয়া বিরল ঘটনা।

যদিও মোমেনের প্রধানমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লি যাওয়ার বিষয়টি চূড়ান্তই ছিল। এমনকি সফরের আগের দিন রোববার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে খোদ পররাষ্ট্রমন্ত্রীই জানিয়েছিলেন, তিনিও সফরে যাচ্ছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৫ জনের প্রাণহানি

তবে শেষ মুহূর্তে এ অসুস্থতার কারণেই তিনি সফরে যেতে পারেননি বলে জানানো হয় সরকারের তরফ থেকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা