পদ্মা সেতুর প্রভাবে যাত্রী সংকটে বিমান
জাতীয়
যশোর-ঢাকা রুট

পদ্মা সেতুর প্রভাবে যাত্রী সংকটে বিমান

সান নিউজ ডেস্ক : পদ্মা সেতু চালু হওয়ায় সড়ক পথে দক্ষিণাঞ্চলে যাতায়াত সহজ হওয়ায় যশোর-ঢাকা রুটে বিমানে যাত্রী সংকট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা।

আরও পড়ুন : ৬ লাখের বেশি শিশু পেল করোনার টিকা

ইতোমধ্যে দুটি এয়ারলাইন্স কর্তৃপক্ষ উল্লেখিত রুটের ৭টি ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ভাড়া কমিয়েও যাত্রী সংকট কাটানো যাচ্ছে না বলেও জানিয়েছেন তারা।

সূত্র জানায়, চলতি বছরের শুরু থেকে গত জুন মাস পর্যন্ত যশোর-ঢাকা রুটে তিনটি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইট চলাচল করতো। এগুলো হলো, বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং নভোএয়ার।

যশোর বিমানবন্দর যাত্রীদের পদচারণায় এ সময় মুখর ছিল। সহজলভ্যও ছিল না বিমানের টিকিট। জানা যায় চাহিদার কারণে দ্বিগুণ দাম দিয়ে যাত্রীদের বিমানের টিকিট সংগ্রহ করতে হতো।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত ৭ সমঝোতা স্মারক সই

কিন্তু গত ২৫ জুন দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু চালু হবার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। খুলনা ও সাতক্ষীরা জেলার ৭০ ভাগ মানুষ আকাশ পথে রাজধানীতে যাতায়াত করছে না। তারা সড়ক পথে পদ্মা সেতু দিয়ে কম সময়ে ঢাকা যাচ্ছেন।

অপরদিকে যশোর ও ঝিনাইদহের ৩০ ভাগ মানুষও সড়ক পথ ব্যবহার করছে বলে জানা গেছে। এ কারণে যশোর থেকে ঢাকা যাতায়াতরত এয়ারলাইন্সগুলো ভয়াবহ যাত্রী সংকটে পড়েছে।

বর্তমানে ওই রুটে ৭টি ফ্লাইট বন্ধ হয়ে গেছে বেসরকারি দুটি এয়ারলাইন্সের। এর মধ্যে ইউএস বাংলার ৭টি ফ্লাইটের মধ্যে চলাচল করছে ৩ টি এবং নভোএয়ারের ৫টির মধ্যে চলাচল করছে ২টি। বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট অব্যাহত রয়েছে।

আরও পড়ুন : লিজ ট্রাসের জয়, ২ মন্ত্রীর পদত্যাগ

এ হিসেবে বর্তমানে প্রতিদিন ৭টি ফ্লাইট যশোর-ঢাকা রুটে চলাচল করছে। তারপরও বেশিরভাগ ফ্লাইট অর্ধেক বা তারও কম যাত্রী নিয়ে চলাচল করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে, এয়ারলাইন্সগুলো ভাড়া কমিয়ে নানারকম অফার দিয়ে যাত্রী ধরে রাখার চেষ্টা করছে। সোমবার নভোএয়ার ঢাকা রুটের ভাড়া কমিয়ে কমপক্ষে ৩ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে ইউএস বাংলাও একই ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। অথচ পদ্মা সেতু উদ্বোধনের আগে এ দুটি এয়ারলাইন্সের ভাড়া ছিল ৪ হাজার ৫শ টাকা।

আরও পড়ুন : মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

ঈদসহ বিশেষ সময়ে ১০ হাজার ২শ, ৮ হাজার ৫শ বা ৭ হাজার ২শ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে।

উল্লেখিত রুটে গত জুলাই মাসে বাংলাদেশ বিমানের ভাড়া ছিল ৩ হাজার ২শ টাকা। বর্তমানে এ ভাড়াতেই তাদের দুটি ফ্লাইট যশোর রুটে চলাচল করছে।

নভো এয়ারলাইন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস বাহাউল ইসলাম পদ্মা সেতুর প্রভাবের কারণে তাদের যাত্রী সংখ্যা কমেছে বলে মন্তব্য করেন।

আরও পড়ুন : পানি না দিলে ইলিশও দেবো না

এ প্রসঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্সের মিডিয়া কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, পদ্মা সেতু চালু হবার পর যশোরাঞ্চলের মানুষ সড়ক পথেই বেশি ঢাকায় যাতায়াত করছে। এ কারণে ফ্লাইট কমিয়ে দেওয়া হয়েছে।

তবে পদ্মা সেতুর প্রভাব বাংলাদেশ বিমানে পড়েনি বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান যশোরের কর্মকর্তা মাহবুবুর রহমান। যাত্রী কিছুটা কম হলেও অফ সিজনের কারণে এমন হয়েছে বলে মনে করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা