জাতীয়

কাশিমপুর কারাগারে ২ বন্দির মৃত্যু

তানভীর আহমেদ, গাজীপুর: গাজীপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নামা মহিষ তারা এলাকার সুরুজ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক(৬২) ও মাদারীপুরের শিবপুর থানার চর জানাজা এলাকার লাল মিয়ার ছেলে খোকন ব্যাপারী (৪২)।

আরও পড়ুন: পদ্মা সেতুতে ১২০ কি.মি. গতিতে চলবে ট্রেন

কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার আব্দুল জলিল জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বন্দি আবু বক্কর সিদ্দিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখান থেকে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত আবু বক্কর সিদ্দিক মুক্তাগাছা থানায় দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে এই কারাগারে অন্তরীন ছিলেন।

আরও পড়ুন: পদ্মা সেতুতে ১২০ কি.মি. গতিতে চলবে ট্রেন

অপরদিকে, একই কারাগারে মাদক মামলায় বন্দি খোকন ব্যাপারী সকালে হঠাৎ অসুস্থবোধ করেন। পরে প্রথমে কারা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা খোকন ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। বন্দি খোকন ব্যাপারী রমনা থানায় দায়ের করা মাদক মামলাসহ ৫টি মামলায় এই কারাগারে বন্দি ছিলেন। তাকে ২০১৫ সালের ১০ মার্চ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১ থেকে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা