পুরনো ছবি
জাতীয়

ঢাকাবাসী পরিবারকে সময় দিতে পারে না

সান নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ব্যস্ততার জন্য ঢাকাবাসী পরিবার-পরিজনকে সময় দিতে পারে না। সুনির্দিষ্ট সময়ে দোকানপাট প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় এখন ঢাকাবাসী তার পরিবারকে সুন্দর সময় উপহার দিতে পারবে।

আরও পড়ুন: অপচিকিৎসায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

বুধবার (৩১ অগাস্ট) আজিমপুর পথচারী পারাপার সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা যে সময়সূচি দিয়েছি তা খুবই সমাদৃত হয়েছে। ঢাকাবাসীসহ সবাই উপলব্ধি করতে পেরেছে যে, একটি শহরেরও বিশ্রামের প্রয়োজন আছে। শৃঙ্খল-সুস্থ ব্যবস্থাপনার প্রয়োজন আছে।

ফজলে নূর তাপস বলেন, রাত ৮টার মধ্যে বেশিরভাগ দোকান-পাঠ বন্ধ হয়ে যাবে। আর অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আমরা আলাদা আলাদা সময়সূচির আওতায় এনেছি। হাসপাতাল সংশ্লিষ্ট যেসব ওষুধের দোকান নিয়ে কথা হচ্ছে, তা আমরা পর্যালোচনা করব। আবেদনের পরিপ্রেক্ষিতে ও প্রয়োজনীয়তা অনুসারে এসব ওষুধের দোকানের সময়সীমা পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা হতে পারে।

আরও পড়ুন: নিউইয়র্ক পৌঁছেছেন আইজিপি

প্রসঙ্গত, রাজধানীকে একটি নির্দিষ্ট সময়সূচির আওতায় আনতে গত ২২ আগস্ট একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণী-বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার জন্য গত ১৬ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বুদ্ধির খেলায় হেরেছে বাংলাদেশ

সেই নির্দেশনাক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় শৃঙ্খলা আনয়ন এবং ঢাকা শহর পরিচালনার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে জনস্বার্থে আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী এসব প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।

ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের সময়সীমার মধ্যে রয়েছে- সব দোকান পাট, শপিং মল, মার্কেট, বিপণী-বিতান, কাঁচাবাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্থাপনা রাত ৮ টার মধ্যে বন্ধ করতে হবে। একইভাবে সব ধরনের রেস্তোরাঁ, খাবারের দোকান, ও দোকানের রান্না ঘর রাত ১০ টা এবং খাবার সরবরাহ রাত ১১ টার মধ্যে বন্ধ করতে হবে।

আরও পড়ুন: চৌমুহনীতে ১৪৪ ধারা জারি

অন্যদিকে চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত বিনোদনমূলক স্থাপনা, প্রতিষ্ঠানগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া সাধারণ ঔষধের দোকান রাত ১২ টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ঔষধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করতে হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা