জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
জাতীয়

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে

সান নিউজ ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ

শনিবার (২৭ আগস্ট) দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আর্সেনিক ও আয়রনমুক্ত পানির স্থাপনা উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ মহাসচিব বলেছেন, ২০২৩ সালে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। এখন বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য দেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলের মূল্যবৃদ্ধির কারণে বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কীভাবে দ্রব্যমূল্য কমিয়ে আনা যায় সেদিক নিয়েই এখন কাজ করছে সরকার। উন্নত দেশগুলোতে এখন অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে। মানুষের জীবনমান ধরে রেখে যে কোনো সমস্যা মোকাবিলা করে সরকার সামনের দিকে এগিয়ে যেতে চায়।

আরও পড়ুন: বন্যায় পাকিস্তানে নিহত ৯৮২

প্রতিমন্ত্রী আরও বলেন, এরই মধ্যে সরকার করোনাকে সফলভাবে মোকাবিলা করেছে। বর্তমান পরিস্থিতিতেও সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। এ পদক্ষেপের মধ্য দিয়ে সরকার সব প্রতিকূলতাকে জয় করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম ও ইমপ্যাক্ট বাংলাদেশের সিইও ডা. হাসিব মাহমুদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা