প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল
জাতীয়

ইভিএমে অনিয়মের কোনো প্রমাণ নেই

সান নিউজ ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ নির্বাচন হলে সহিংসতা কম হয়। এছাড়া, ইভিএমে কারচুপির প্রমাণও কেউ এখন পর্যন্ত দেখাতে পারেনি। তাই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয় করতে পারছি

বুধবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, ইভিএমের প্রতি তার নির্বাচন কমিশনের পূর্ণ আস্থা আছে। সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইভিএমে ভোট দিলে অন্য প্রতীকে চলে যায়, এ তথ্য সঠিক নয়। এমন প্রমাণ কেউ দেখাতে পারেনি।

সিইসি বলেন, সক্ষমতা না থাকায় আপাতত ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চলে গেলেন সাবেক ইসি মাহবুব তালুকদার

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। ইভিএমে কারচুপি হয় বা অন্য প্রতীকে ভোট চলে যায়, সেরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি। সেজন্যই এ সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া, এ সিদ্ধান্ত একটি দলের চাওয়া বা বিরোধিতার ওপর নির্ভর করে নেওয়া হয়নি। এটি নির্বাচন কমিশনের নিজেদের সিদ্ধান্ত। তাছাড়া, ইভিএমে ভোটগ্রহণের ব্যাপারে আমাদের অনাস্থা নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা