রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাজ করছে জাতিসংঘ
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে জাতিসংঘ

এম.এ আজিজ রাসেল : রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে নিবিড় ভাবে কাজ করছে জাতিসংঘ। সব আন্তর্জাতিক সংস্থাকে সঙ্গে নিয়ে সংকট সমাধানের উপায় খোঁজা হচ্ছে। জাতিসংঘ মনে করে প্রত্যাবাসন অবশ্যই টেকসই হতে হবে।

আরও পড়ুন : পিকে হালদারের দুই নারী সহযোগী আটক

মঙ্গলবার (২৩ আগস্ট) জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার দিনব্যাপী কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন নিয়ে এ তথ্য জানিয়েছেন ইউএনএইচসিআর এর মুখপাত্র পোর্টিলা রেজিনা।

উখিয়ার কুতুপালংস্থ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ই—ভাউচার সেন্টারে নোয়েলিন হেজার এর নেতৃত্বে জাতিসংঘের চার সদস্যের প্রতিনিধি দলের সফর সম্পর্কে গণমাধ্যমে এ কথা বলেন ইউএনএইচসিআর এর মুখপাত্র পোর্টিলা।

তবে পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কোন কথা বলেননি জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার।

আরও পড়ুন : পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে প্রথমে বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ই—ভাউচার সেন্টার পরিদর্শন করেন। পরে দিনব্যাপী পরিদর্শনকালে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে পরিচালিত জাতিসংঘের অন্যান্য সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গা শিশু, তরুণ, নারী, শিক্ষক, ধর্মীয় নেতা ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধি দলটির সদস্যরা। এসময় ক্যাম্পগুলোর ব্যবস্থাপনার পাশাপাশি মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা।

সফর সঙ্গী অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু—দ্দৌজা নয়ন জানান, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পগুলো পরিদর্শন পূর্বক তথ্য সংগ্রহ করার উদ্দ্যেশে জাতিসংঘের প্রতিনিধি দলের এ সফর।

আরও পড়ুন : নতুন সময়সূচিতে অফিস শুরু

এর আগে গত ১৬ আগস্ট কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিচেল ব্যাচলে এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তার এক সপ্তাহ পর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আনে মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার এর নেতৃত্বে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধি দল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা