জাতীয়

‘লাইফ সাপোর্টে’ সেব্রিনা ফ্লোরা

সান নিউজ ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গুরুতর অসুস্থ সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে (ভেন্টিলেশনে) আছেন।

আরও পড়ুন: যানজটে নগরবাসীর নাভিশ্বাস

রোববার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ম্যাডামের (মীরজাদী সেব্রিনা ফ্লোরা) শারীরিক অবস্থা একটু খারাপ, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আছেন। কোলানজাইটিস অসুস্থতার কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি ওই হাসপাতালে যান। সেখানে পরীক্ষার পর কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তিনি ভর্তি হয়েছেন।

তিনি আরও বলেন, ম্যাডাম যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া চাই সবার কাছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর খান‌ জানান, সেব্রিনা ফ্লোরা ম্যামের কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

রোগতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক সেব্রিনা ফ্লোরা কোভিড-১৯ টিকা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সভাপতি। কোভিড মহামারি শুরুর পর নিয়মিত ব্রিফিংয়ে এসে সর্বশেষ তথ্য ও নানা পরামর্শ দিয়ে তিনি সারা দেশেই পরিচিত মুখ হয়ে ওঠেন।

জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে গত মাসে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থার উন্নতি না হওয়ায় ১০-১২ দিন আগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচারও হয়।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

মীরজাদী সেব্রিনা ফ্লোরা একজন রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ২০২০ সালের ১৩ আগস্ট থেকে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পদে রয়েছেন। এর আগে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা