রাজধানীতে লন্ডন ভিত্তিক আইন সংস্থার নেটওয়ার্কিং ডিনার
জাতীয়

লন্ডন ভিত্তিক আইন সংস্থার নেটওয়ার্কিং ডিনার

সান নিউজ ডেস্ক : লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক আইন সংস্থা, gunnercooke LLP-এর পক্ষ থেকে, বৃহস্পতিবার ১১ই আগস্ট সন্ধ্যা ৭টায় রেডিসন ব্লু হোটেলে এক নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনারের প্রতিনিধি ড্যান পাশা, ডিরেক্টর অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট।

আরও পড়ুন : দেশের মানুষ বেহেস্তে আছে

ব্রিটিশ-বাংলাদেশী দ্বৈত নাগরিক ব্যারিস্টার খালেদ মুঈদ, gunnercooke এর পার্টনার এবং ইন্টারন্যাশনাল আরবিট্রেশন বিশেষজ্ঞ বাংলাদেশে আন্তর্জাতিক মানের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে আইনী সহায়তা দেয়ার ব্যাপারে তার ল-ফার্মের পরিকল্পনা তুলে ধরেছেন।

তিনি বর্তমানে বাংলাদেশ সফর করছেন এবং gunnercooke এর সার্ভিস সমুহ বাংলাদেশে প্রদান করার ব্যাপারে উপস্থিত ব্যাবসায়ী এবং বাংলাদেশ গভর্নমেন্ট এর উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রেখেছেন ঢাকা ইউনিভার্সিটির আইন ডিপার্টমেন্ট এর প্রফেসর ডঃ নকিব মুহাম্মদ নাসরুল্লাহ, Bangladesh International Arbitration Centre এর চিফ এক্সিকিউটিভ অফিসার, জনাব কায়সার চৌধুরী, ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রাক্তন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, জনাব মোশাররফ হোসাইন, BKMEA এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, জনাব মোহাম্মদ হাতেম এবং TMSS এর ফাউন্ডার এক্সিকিউটিভ ডাইরেক্টর, প্রফেসর ডঃ হোসনে আরা বেগম। বক্তারা বাংলাদেশে gunnercooke এর আগমনকে স্বাগত জানিয়েছেন এবং আন্তর্জাতিক মানের আইনী সহায়তা দেয়ার জন্য ব্যারিস্টার খালেদ মুঈদের পরিকল্পনাকে যুগোপযোগী পদক্ষেপ বলে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন : ভাড়ার চার্ট না থাকলে জরিমানা

একটি নতুন উদীয়মান অর্থনীতি (new emerging economy) হিসাবে gunnercooke বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে। বাংলাদেশ সম্প্রতি গড়ে ৮% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে যা চীন এবং ভারত সহ অন্যান্য এশিয়ার দেশগুলির চেয়ে এগিয়ে রয়েছে। ২০২১ সালের নভেম্বরে, জাতিসংঘ বাংলাদেশকে ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তীর্ণ হওয়ার অনুমোদন দেয়। বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে অন্যান্য আন্তর্জাতিক আইন সংস্থাগুলির তুলনায় gunnercooke এগিয়ে রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা