ধূমপানের জরিমানা বৃদ্ধির প্রস্তাব
জাতীয়

ধূমপানের জরিমানা বৃদ্ধির প্রস্তাব

সান নিউজ ডেস্ক: তামাক নিয়ন্ত্রণ আইনে আছে, পাবলিক প্লেসে ধূমপান করলে মাত্র ৩০০ টাকা জরিমানা এটা বৃদ্ধি করা জরুরি সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত বলেছেন। পৃথিবীর সবচেয়ে বেশি তামাক সেবনকারী বাংলাদেশে। এখানে তামাক পণ্যের দাম সবচেয়ে কম। । এটা বৃদ্ধি করা জরুরি। এরই ধারাবাহিকতায় আমরা প্রধানমন্ত্রীর কাছে ১৫৩ জন সংসদ সদস্য স্বাক্ষর করে চিঠি দিয়েছি। এটা বিশ্বের আর কোথাও হয়নি।

আরও পড়ুন: বড়পুকুরিয়ায় ফের কয়লা উত্তোলন বন্ধ

শনিবার (৩০ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. মিল্লাত বলেন, একটা সময় সংসদ সদস্যরা তামাকের পক্ষে চিঠি দিতেন৷ সেই অবস্থা পরিবর্তন হয়েছে। তামাকের কর বাড়ানোর সুপারিশ জানিয়ে আমরা অর্থমন্ত্রীর কাছে ৮৬ জন সংসদ সদস্য স্বাক্ষর করে চিঠি দিয়েছি। আমরা ৪০ জন সংসদ সদস্যকে নিয়ে কক্সবাজারে তামাকবিরোধী সম্মেলন করেছি। আমরা আশাবাদী যে খুব দ্রুতই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব।

তিনি আরও বলেন, প্রতি বছর দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশ অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, যার অন্যতম কারণ তামাক ও তামাকপণ্যের ব্যবহার। সংসদ সদস্যদের অংশগ্রহণে গঠিত ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং তামাকমুক্ত বাংলাদেশ’ বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধনে কাজ করছে। এ ধরনের কাজে বাংলাদেশের সংসদ সদস্যরাই সবচেয়ে এগিয়ে থাকবে।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ১৬ কোটি ডলার দিল বিশ্বব্যাংক

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনায় তামাক আইন সংশোধনের গুরুত্বপূর্ণ দিকগুলো উপস্থাপন করেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম আহমেদ৷ সেখানে উঠে আসে বিদ্যমান আইনের কিছু ফাঁকফোকরও। বেশকিছু সুপারিশও তুলে ধরা হয়। এর মধ্যে জনসম্মুখে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করা, বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা, বিড়ি-সিগারেট খুচরা বিক্রি নিষিদ্ধ করা, ই-সিগারেট ও হিটেড টোব্যাকো নিষিদ্ধ করার মতো বিষয়গুলো রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশ’র লিড পলিসি অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক ড. রফিকুল ইসলাম, রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা জামান।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনা গেটম্যানকে আসামি করে মামলা

এছাড়াও সংবাদ সম্মেলনে বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা, স্কুল-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা