জাতীয়

নির্বাচনের সময় সরকার থাকবে

সান নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের সময় সরকার থাকবে। তার সহায়তা আমার লাগবে। ইলেকশন পদ্ধতি পরিবর্তন করে যদি রাজনৈতিক সুস্থতা কিছুটা ফিরিয়ে আনা যায়, তাহলে সেটা আমার মনে হয় আপনাদের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে একটা বড় অর্জন হতে পারে। আপনারা আমাদের সঙ্গে কেবল না, আপানারা নিজেরাও আলোচনা করেন। আমরা বারবার শুনছি। কিন্তু একটা সিস্টেম দাঁড় করিয়ে দেন, যেখানে সিস্টেম নিশ্চিত করবে সঠিক নির্বাচন।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হলো আরও দুই বিশ্ববিদ্যালয়

বৃহস্পতিবার (২৮ জুলাই) নির্বাচন ভবনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি। সংলাপে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানির নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল, প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, রাজনৈতিক দায়িত্ব আমাদের ওপর চাপিয়ে দেবেন না। আপনাদের রাজনৈতিক দায়িত্ব আপনাদের পালন করতে হবে। এতে আমাদের সমর্থন থাকবে। অসম্ভব সুন্দর একটি প্রস্তাব সংখ্যানুপাতিক আসনসংখ্যা বন্টন। আপনারা এসব নিয়ে কথা বলছেন না কেন। আপনারা সবকিছু কমিশনের ব্যক্তিদের ওপর চাপিয়ে দিচ্ছেন। আমাদেরকে চাপিয়ে দিচ্ছেন। সিস্টেম যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে তো আমাদের কাজই করা লাগবে না। আপনারা ওই গবেষণাটা করেন, আমাদের যে চলমান পদ্ধতি, পদ্ধতিটাতে যদি কোনো পরিবর্তন আনতে পারেন। যেটা আপনারা বলছেন, আরও দু’তিনটা দল থেকে এটা আসছে।

আরও পড়ুন: ভিটে-মাটি বিক্রি করবেন না

তিনি আরও বলেন, এতে আমি খুব আকৃষ্ট হয়েছি। তাহলে আমার যে সুবিধাটা হবে, আমার না, আমার পরের প্রজন্মে যে নির্বাচন কমিশন আসবে, তাদের এতটা পরিশ্রম করতে হবে না। যদি প্রপরশনাল রিপ্রেজেন্টেশন হয়, সংকুচিত হয়ে যাবে— একটি হলো পেশিশক্তি, আরেকটি হলো অর্থশক্তি। আপনারা আপনাদের মঞ্চে কথা বলেন না কেন?

সিইসি বলেন, ভোটের হারের ভিত্তিতে আসনসংখ্যা বন্টরের ব্যবস্থাটা নিয়ে রাজনীতিবিদরা গবেষণা করে দেখবেন এটা আমাদের দেশের জন্য উপযোগী কি-না, আমাদের দেশের মানুষের সেন্টিমেন্টের সঙ্গে উপযোগী কি-না, সেটা আপনারা দেখবেন। এটা আপনাদের রাজনৈতিক দায়িত্ব। আর আপনাদের রাজনৈতিক দায়িত্ব আমাদের ওপর চাপিয়ে দেবেন না। আমাদের সমর্থন হয়তো থাকবে। কিন্তু আপনাদের উপলদ্ধি করতে হবে। আমি চাই, আপনারা আরও সরব ভূমিকা পালন করেন। আপনাদের ভূমিকা নিয়ে আমার সংশয় আছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর পাড়ে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই

তিনি আরও বলেন, বাস্তবতাকে উপক্ষো করা যায় না। সিস্টেম যদি নির্মোহভাবে কাজ করে, সেটাকে গ্রহণ করা বাঞ্ছনীয়। আমরা বিশ্বাস করি জাতীয় সংসদকে কার্যকর হতে হবে। সেই দিক থেকে আমাদের জনপ্রতিনিধিত্বমূলক তো হতে হবে, ভারসাম্যপূর্ণ যতটা হতে পারে, সেটা কাঙ্খিত।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সশস্ত্র বাহিনীসহ তিন সদস্যের রিটার্নিং কর্মকর্তার প্যানেল করার প্রস্তাবটি নতুন। এছাড়া সশস্ত্র বাহিনীর উপস্থিতি যদি রাখার বিধান থাকে, আমরা যদি রাখতে পারি, সেটা নির্বাচনের স্বার্থে কল্যাণকর হবে।

আরও পড়ুন: খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

তিনি আরও বলেন, অসম্ভব সুন্দর একটি প্রস্তাব সংখ্যানুপাতিক আসন সংখ্যা বন্টন। আপনারা এসব নিয়ে কথা বলছেন না কেন। আপনারা সব কিছু কমিশনের ব্যক্তিদের ওপর চাপিয়ে দিচ্ছেন। আমাদেরকেই চাপিয়ে দিচ্ছেন। সিস্টেম যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলেতো আমাদের কাজই করা লাগবে না। আপনারা ওই গবেষণাটা করেন, আমাদের যে চলমান পদ্ধতি, পদ্ধতিটাতে যদি কোনো পরিবর্তন আনতে পারেন। যেটা আপনারা বলছেন, আরো দু’তিনটা দল থেকে এটা আসছে।

সিইসি বলেন, এতে আমি খুব আকৃষ্ট হয়েছি। তাহলে আমার যে সুবিধাটা হবে, আমার না, আমার পরের প্রজন্মের যে নির্বাচন কমিশন আসবে, তাদেরকে এতোটা পরিশ্রম করতে হবে না। যদি প্রপরশনাল রিপ্রেজেন্টেশন হয়, সংকুচিত হয়ে যাবে-একটি হলো পেশিশক্তি, আরেকটি হলো অর্থশক্তি। আপনারা আপনাদের মঞ্চে কথা বলেন না কেন?

আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগ করায় ছুরিকাহত ৩

কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটের হারের ভিত্তিতে আসন সংখ্যা বন্টরের ব্যবস্থাটা নিয়ে রাজনীতিবিদরা গবেষণা করে দেখবেন এটা আমাদের দেশের জন্য উপযোগী কি-না, আমাদের দেশের মানুসের সেন্টিমেন্টের সঙ্গে উপযোগী কি-না, সেটা আপনারা দেখবেন। এটা আপনাদের রাজনৈতিক দায়িত্ব। আর আপনাদের রাজনৈতিক দায়িত্ব আমাদের ওপর চাপিয়ে দেবেন না। আমাদের সমর্থন হয়তো থাকবে। কিন্তু আপনাদের উপলদ্ধি করতে হবে। আমি চাই, আপনারা আরও সরব ভূমিকা পালন করেন। আপনাদের ভূমিকা নিয়ে আমার সংশয় আছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় সরকার থাকবে। তার সহায়তা আমার লাগবে। ইলেকশন পদ্ধতি পরিবর্তন করে যদি রাজনৈতিক সুস্থতা কিছুটা ফিরিয়ে আনা যায়, তাহলে সেটা আমার মনে হয় আপনাদের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে একটা বড় অর্জন হতে পারে। আপনারা আমাদের সঙ্গে কেবল না, আপানারা নিজেরাও আলোচনা করেন। আমরা বারবার শুনছি। কিন্তু একটা সিস্টেম দাঁড় করিয়ে দেন, যেখানে সিস্টেম নিশ্চিত করবে সঠিক নির্বাচন।

আরও পড়ুন: করোনায় আরও ৪ জনের মৃত্যু

সিইসি বলেন, বাস্তবতাকে উপক্ষো করা যায় না। সিস্টেম যদি নির্মোহভাবে কাজ করে, সেটাকে গ্রহণ করা বাঞ্ছনীয়। আমরা বিশ্বাস করি, জাতীয় সংসদকে কার্যকর হতে হবে। সেইদিক থেকে আমাদের জনপ্রতিনিধিত্বমূলক তো হতে হবে, ভারসাম্যপূর্ণ যতটা হতে পারে, সেটা কাঙ্ক্ষিত। সশস্ত্র বাহিনীসহ তিন সদস্যের রিটার্নিং কর্মকর্তার প্যানেল করার প্রস্তাবটি নতুন। এছাড়া সশস্ত্র বাহিনীর উপস্থিতি যদি রাখার বিধান থাকে, আমরা যদি রাখতে পারি, সেটা নির্বাচনের স্বার্থে কল্যাণকর হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা