জাতীয়

পদ্মা পাড়ে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই

শফিক স্বপন, মাদারীপুর: পদ্মা সেতুর পাড়ে নির্মাণাধীন শেখ হাসিনা তাঁতপল্লীর নির্মাণকাজ পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর এমপি ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। বৃহস্পতিবার (২৮ জুলাই) মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরা অংশে পরিদর্শন করেন তারা।

আরও পড়ুন: খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

এ সময় বস্ত্র ও পাট সচিব মোঃ আব্দুর রউফ,তাত বোর্ডের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নুরুজ্জামান, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল, শিবচর পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর এমপি বলেন, পদ্মা সেতুর সম্মুখভাগে গেটওয়েতে শেখ হাসিনা তাঁতপল্লী নির্মাণ হচ্ছে। আমরা দক্ষিণবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই। পদ্মা সেতুর শুরুতেই যদি একটা ইন্ডাস্ট্রিয়াল জোন থাকে তাহলে বেসরকারি খাত দেখে উদ্বুদ্ধ হবে। সেতুর পাড়েই সরকারেরই যেহেতু এত বড় প্রকল্প রয়েছে সেটি দেখে উদ্যোক্তারা ভাববে নিশ্চয়ই এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে ইন্ডাস্ট্রি করার জন্য। এখানে সহজেই পদ্মা সেতু ব্যবহারের সুযোগ রয়েছে। যেহেতু কোন ইন্ডাস্ট্রি নেই, সেহেতু এখানে পর্যাপ্ত সুযোগ রয়েছে।

আরও পড়ুন: ভিটে-মাটি বিক্রি করবেন না

বস্ত্র ও পাট মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু হওয়ায় বেসরকারি খাত খুঁজবে কোথায় কম মুল্যে জমি পাওয়া যায়। বিদ্যুতের ঘাটতি নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। তাঁত পল্লীর সুযোগ সুবিধা দেখে প্রাইভেট সেক্টর উদ্বুদ্ধ হবে।

গোলাম দস্তগীর এমপি তাঁত পল্লীতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর অবস্থান নেয়ায় স্থানীয় সংসদ সদস্য ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, চীফ হুইপ মহোদয়ের কঠোর ভূমিকার কারণেই এ প্রকল্পে গড়ে উঠা হাজারো অবৈধ স্থাপনা উচ্ছেদ সম্ভব হয়েছে। এতে সরকারের শত শত কোটি টাকা রক্ষা পেয়েছে। এ প্রকল্পের ব্যয় কমেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা