পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ( ফাইল ছবি )
জাতীয়

হাওরের মাছ নিয়ে গবেষণা জরুরি

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরাঞ্চলের মাছ নিয়ে গবেষণা করা জরুরি।

আরও পড়ুন: পুলিশকে আধুনিক করতে চাই

‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কেআইবি অডিটোরিয়ামে ‘দেশীয় মাছ সংরক্ষণ ও হাওরের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমার স্বপ্ন সুনামগঞ্জে একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় করা। কিন্তু এমন একটি মন্দা সময় যাচ্ছে যা বেশিদিন চলবে না। হাওরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) একটি ইনস্টিটিউট করা উচিত। আমার বাড়ির ১০০ গজের মধ্যে হ্যাচারি আছে। হাওরের মাছগুলো নিয়ে গবেষণা করা জরুরি। এটি নিয়ে আমরা সহযোগিতা করবো। পানি প্রবাহ নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন হাওরে আর রাস্তা নির্মাণ হবে না।

‘পাখির যেমন চলাচলের রুট আছে, মাছেরও নিশ্চয়ই চলাচলের রুট আছে। সড়ক নির্মাণ করলে শুধু পানির জন্য নয়, মাছের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। তাদেরও ক্ষতি হতে পারে। সরকারপ্রধান বলেছেন আর হাওরে সড়ক নির্মাণ করবো না। যেগুলো সড়ক আছে, প্রকৃতি মেনে নিয়েছে সেগুলো থাকবে। নতুন যদি সড়ক দরকার হয়। ফ্লাইওভার করে সড়ক করা হবে। সুতরাং আশা করি, তাতে মাছের উপকার হবে।’

তিনি বলেন, উৎপাদিত মাছ চেয়ে মানুষ হাওরের মাছ বেশি পছন্দ করে, স্বাদেও ভালো। মুরগির বেলায়ও ফার্মের মুরগি খেতে চায় না মানুষ। আমার ধারণা হাওরের মাছের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।

বন্যার কারণে অনেকের ফার্মের মাছ ভেসে গেছে। এতে উদ্যােক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বহু টাকা ইনভেস্ট করেছে এখানে। তাদের সমস্যাটা দেখতে হবে, ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা ভাবা দরকার। মৎস্য মন্ত্রণালয়কেও এটি দেখার অনুরোধ জানান আব্দুল মান্নান।

আরও পড়ুন: প্রেমের টানে ঠাকুরগাঁওয়ে ইতালির যুবক

মিঠাপানির মাছের পাশাপাশি সামুদ্রিক মাছেও নতুন প্রজন্মের আগ্রহ রয়েছে, এটি নিয়েও কাজ করা দরকার বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী

আব্দুল মান্নান বলেন, সরকারপ্রধান মিতব্যয়ী হওয়ার জন্য বলেছেন। শুধু আমাদের নয়, সারাবিশ্বেই তো সমস্যা চলছে। আমাদের মতো একটি উন্নয়নশীল দেশেও সেক্ষেত্রে কিছুটা মিতব্যয়ী হওয়া জরুরি। তাই সবক্ষেত্রেই আমরা সে বিষয়টি মাথায় রাখবো।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বক্তব্য দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা