জাতীয়

ঢাকা সফর বাতিল করেছেন হিনা রব্বানী

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ করে ঢাকা সফর বাতিল করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকায় পাকিস্তান হাইকমিশন। সংগঠন ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২৬ জুলাই) তার ঢাকায় আসার কথা ছিল। এছাড়া সফর বা‌তিল করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন হোসেন আমির-আব্দুল্লাহিয়ানও।

আরও পড়ুন: সমালোচনা গুরুত্ব দিচ্ছি না

জানা গেছে, বাংলাদেশ ছাড়া ডি-৮ এর সদস্য রাষ্ট্রগুলো হলো- পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া এবং নাইজেরিয়া। আগামী বুধবার (২৭ জুলাই) ঢাকায় শুরু হবে এ সম্মেলন।

কূটনৈতিক একটি সূত্র জানায়, ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে ইসলামাবাদ ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খারকে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে শেষ মুহূর্তে তার সফর বাতিল করেছে। শুধু তাই নয়, প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রসচিবকেও ঢাকায় পাঠাচ্ছে না ইসলামাবাদ।

আরও পড়ুন: গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন যোগ দিতে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার ঢাকায় আসছেন না। এমনকি পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বা সচিব কে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে কেন শেষ মুহূর্তে সফর বাতিল করা হলো? জানতে চাইলে তিনি বলেন, ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকে আংশিকভাবে ভার্চুয়ালি যোগ দেওয়ার সুযোগ রয়েছে। তাই আমাদের প্রতিনিধি দল ভার্চুয়ালি যোগ দেবে। এছাড়া ইসলামাবাদ ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এরইমধ্যে ঢাকায় অবস্থান করছে। তারা আজ ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডি-৮ সিসিআই) ‘বিজনেস ফোরাম অ্যান্ড এক্সপো-২০২২’-তে অংশ নিয়েছে।

আরও পড়ুন: প্রেমের টানে ঠাকুরগাঁওয়ে ইতালির যুবক

এর আগে ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্রো জারদারিকে ঢাকা সফরের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ পাওয়ার পর ইসলামাবাদ পাক পররাষ্ট্রমন্ত্রীর বদলে প্রতিমন্ত্রী হিনাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। সম্মেলনে হিনার ইসলামাবাদের হয়ে ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ারও কথা ছিল।

প্রসঙ্গত, ২০১২ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকা সফরে আসেন হিনা রব্বানী। সে সময় ইসলামাবাদে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তিনি। এরপর প্রায় ১০ বছরে পাকিস্তানের কোনো মন্ত্রী বাংলাদেশ সফরে আসেননি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা