পুরনো ছবি
জাতীয়

নগরবাসীর সহযোগিতা চাই

সান নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কোরবানির বর্জ্য অপসারণের জন্য ১০ হাজার কর্মী ও ৬০০টি বর্জ্যবাহী গাড়ি আমরা প্রস্তুত রেখেছি। আশা করছি ১২ ঘণ্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে পারব। এজন্য নগরবাসীর কাছে আমরা সহযোগিতা চাই।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

রোববার (১০ জুলাই) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আতিকুল ইসলাম বলেন, ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। যে কোনো সমস্যায় কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো- ১৬১০৬, ০৯৬০-২২২২৩৩৩ ও ০২-৫৫০৫২০৮৪।

আরও পড়ুন: পাঁচ রাষ্ট্রদূত বরখাস্ত

ডিএনসিসি মেয়র এ সময় দেশবাসী ও নগরবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সবার জীবন— প্রত্যাশা করেন মেয়র আতিকুল ইসলাম।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা