জাতীয়

কোথায় আ’লীগ নেতাদের ঈদ

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় ঈদ উদযাপন করবেন। পরিবারের সদস্য ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে ঈদ উদযাপন করবেন তিনি। তবে করোনার কারণে গত পাঁচ ঈদের মতো এবার ঈদুল আজহার দিনে প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।

আরও পড়ুন: সবার জন্য বয়ে আনুক কল্যাণ

গণভবন সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছো বিনিময় করবেন। এছাড়া অডিও এবং ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন শেখ হাসিনা।

অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় ঈদ করছেন। ঈদুল ফিতরের পরে নোয়াখালীর নির্বাচনী এলাকায় গেলেও এবার তিনি যাবেন না।

আরও পড়ুন: বিক্ষোভের মুখে পালালেন রাজাপাকসে

এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুও রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদুল আজহা উদযাপন করবেন। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ শারীরিকভাবে অসুস্থ। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন।

অন্যদিকে, ঈদের কয়েক দিন আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও ফারুক খান তাদের নির্বাচনী এলাকা যথাক্রমে শেরপুর ও গোপালগঞ্জ থেকে ঘুরে এসেছেন। তারা ঢাকায় ঈদ উদযাপন করবেন। সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও জাহাঙ্গীর কবির নানক ঈদ করবেন ঢাকায়।

আরও পড়ুন: দারিদ্র্যতা নেমে এসেছে ১০ শতাংশে

এছাড়া নিজ জেলা টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। এরই মধ্যে ফরিদপুরে অবস্থান করছেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আবদুর রহমান। মাদারীপুরে ঈদ উদযাপন করবেন সভাপতিমণ্ডলীর অন্য সদস্য শাজাহান খান।

অন্যদিকে, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করতে এরই মধ্যে নিজ জেলায় কুষ্টিয়ায় গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদও ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষদের সঙ্গে। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও ঈদ উদযাপন করতে মাদারীপুরে চলে গেছেন।

আরও পড়ুন: দারিদ্র্যতা নেমে এসেছে ১০ শতাংশে

এছাড়া নিজ জেলা জামালপুরেই ঈদ উদযাপন করবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন পটুয়াখালীতে, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান চট্টগ্রামে। ঢাকায় থাকবেন কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। ঈদের পরের দিন নিজ জেলা জয়পুরহাট যাবেন সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা