বড় গরুর ক্রেতা কম
জাতীয়

বড় গরুর ক্রেতা কম

সান নিউজ ডেস্ক: প্রথম দিকে গরুর পাইকাররা ক্রেতা না পেলেও শুক্রবার (৮ জুলাই) থেকে হাটগুলো জমে উঠেছে। তবে হাটগুলোতে বড় গরুর তুলনায় ছোট আর মাঝারি গরুই বেশি বিক্রি হয়েছে। ক্রেতা না থাকায় বড় গরুর বেশিরভাগ এখনও অবিক্রিত রয়ে গেছে। যে কারণে বড় গরু নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু বিক্রেতারা।

আরও পড়ুন: পদ্মা সেতু টোল আদায়ে নতুন রেকর্ড

রাজধানীর বড় হাটগুলোর মধ্যে একটি আফতাবনগর হাট। হাটটিতে বেশ কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে তারা বড় গরু নিয়ে দুঃশ্চিন্তায় আছেন। তবে হাটে পর্যাপ্ত ছোট, মাঝারি গরুর আমদানি আছ। এই কয়দিন বিক্রেতা ক্রেতা খুঁজে না পেলেও গতকাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচুর ক্রেতা সমাগম ছিল হাটে। আজও সকাল থেকে ক্রেতারা আসছেন, দরদাম করছেন। হাটে যেমন মাঝারি আকারের পর্যাপ্ত গরুর উপস্থিতি আছে, তেমনি এসব গরু বিক্রিও বেশি হচ্ছে।

কুষ্টিয়া থেকে মোট ১৩টি গরু নিয়ে রাজধানীর আফতাবনগর হাটে এসেছেন রুবেল মিয়া নামের এক পাইকার। তিনি বলেন, আমার ১৩টি গরুর মধ্যে ৫টি তুলনামূলক বড়। বাকি আটটি গরু ছোট, আর মাঝারি মিলিয়ে। সেই আটটি গরুর মধ্যে ৫টি বিক্রি হয়ে গেছে। আর ৩টি ঈদের আগের রাতের মধ্যেই হয়ত বিক্রি হয়ে যাবে, কারণ এসব গরুর চাহিদা আছে। কিন্তু বেশি লাভের আশায় বড় ৫টি গরু এনেছি, এগুলো একটাও বিক্রি হয়নি এখনও। আমার কাছে বড়গুলোর মধ্যে ৪ লাখ টাকা থেকে শুরু, সর্বোচ্চ ১০ লাখ টাকার গরু আছে। কিন্তু একটাও এখনও বিক্রি হয়নি। বড় গরু নিয়েই এখন চিন্তার বিষয়।

পাবনা থেকে ৪ জন মিলে ২০টি গরু আফতাব নগর হাটে এনেছেন পাইকাররা। এদের মধ্যে একজন রমজান আলী। তিনি বলেন, ক্রেতারা আগে এসে মাঝারি গরু দেখে, দরদাম করে, কিনে। কিন্তু বড় গরুর ক্রেতা খুব কম। শুধু দাম শুনে চলে যায়। একটার দামও বলে না। এক থেকে দুই, আড়াই লাখ টাকার গরুর সবচেয়ে বেশি চাহিদা আছে, আর বিক্রিও হচ্ছে। বড় গরু যেসব সাড়ে ৩ লাখ টাকার বেশি দাম, এমন গরু বলতে গেলে বিক্রিই হচ্ছে না। আমাদের ২০টি গরুর মধ্যে ছোট, মাঝারি মিলিয়ে ৯টি গরু বিক্রি হয়ে গেছে। এই সাইজের গরু বিক্রি বাকি আছে ৭টি। যা আজকে রাতের মধ্যে হয়ত বিক্রি হয়ে যাবে। কিন্তু বড় সাইজের ৪টি গরু এখনও বিক্রি হয়নি, বিক্রির ভাবও নেই। যদি বিক্রি না হয়ে ফেরত নিয়ে যেতে হলে বিশাল লস হয়ে যাবে।

মেহেরপুর থেকে গরু নিয়ে আফতাবনগর হাটে এসেছেন মকিদুর রহমান। তিনি বলেন, বেশিরভাগ পাইকার যারা হাটে বড় গরু এনেছেন তারা গরুগুলো বিক্রি করতে পারেনি এখনও। অথচ তাদের মধ্যেই যারা ছোট, মাঝারি গরু এনেছেন তাদের গরু বিক্রি হয়ে যাচ্ছে। আজ সারাদিন এবং রোববার ভোর রাত পর্যন্ত গরু কেনাবেচা হবে। এই সময়ের মধ্যে বড় গরু বিক্রি না হলে সেগুলোর দাম কম যেতে পারে, সেক্ষেত্রে পাইকাররা লস খেয়ে যাবে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ

মালিবাগ এলাকা থেকে আফতাবনগর হাটে আসা আরেক ক্রেতা আফতাব উদ্দিন রঞ্জু বলেন, ছোট মাঝারি গরুর দামও এবার বেশি যাচ্ছে। গতবার যেই গরু এক লাখ টাকায় কেনা গেছে সেই গরু এবার দেড় লাখ টাকায় বিক্রি করছেন পাইকাররা। গত দুই তিন দিন ধরে বাজার ঘুরে মনে হয়েছে এ বছর গরুর দাম বেশি। মানুষ সবচেয়ে বেশি কিনছে মাঝারি সাইজের অর্থাৎ দেড় থেকে আড়াই লাখ টাকার মধ্যে। তবে এর চেয়ে বড় গরুগুলো কম বিক্রি হতে দেখা যাচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা