ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে  যানজট
জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে  যানজট

সান নিউজ ডেস্ক: ঈ‌দে ঘ‌রে ফেরা মানুষজন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দীর্ঘ ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টির কারনে চরম দুর্ভোগ পোহা‌চ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া এবং সিরাজগঞ্জ প্রান্তে গাড়ি পার হতে না পারায় টোল আদায় বন্ধ থাকায় এ যানজট।

আরও পড়ুন: পদ্মা সেতু টোল আদায়ে নতুন রেকর্ড

শুক্রবার (৮ জুলাই) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও বিকেলের দিকে কিছুটা স্বাভাবিক হয়। তবে, শুক্রবার দিনগত রাত থেকে আবারও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়।

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া
এদিকে, যানজটের কারণে ঘরমুখো মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা পড়েছে চরম বিপাকে। গন্তব্যে যেতে দুই থেকে তিনগুণ বেশি সময় লাগছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সিরাজগঞ্জ প্রান্তে গাড়ি পাস করতে না পারায় রাত ৮টা থেকে দফায় দফায় প্রায় চার ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

ফলে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত থেমে থেমে যানবাহন চলছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। অতি দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে জানান ওসি শফিকুল ইসলাম।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা