তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ( ফাইল ছবি )
জাতীয়

জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকির শামিল

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কারাবন্দি আলেমদের মুক্তি চেয়ে ১০ হাজার মানুষকে নিয়ে হাইকোর্ট ঘেরাও করার যে বক্তব্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী দিয়েছেন, তা আদালতকে হুমকি দেয়ার শামিল।

আরও পড়ুন: ঈদে মানতে হবে ১২ নির্দেশনা

সোমবার (৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘মুজিববর্ষে বঙ্গবন্ধু’বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কারাবন্দি আলেমদের মুক্তি চেয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দুইদিনের মধ্যে যদি তাদের সবার জামিন না হয়, আমরা হাজার দশেক লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করে থাকব। তাদের মুক্তি না হলে হাইকোর্টে ঈদের জামাত হবে না। আমরাই ওইখানে মাঠ দখল করে বসে থাকব।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, আদালত ঘেরাওয়ের যে বক্তব্য দেয়া হয়েছে সেটি সরাসরি আদালতের প্রতি হুমকি স্বরূপ। আমি জানি না, আদালত সেটিকে কিভাবে বিবেচনা করবেন। তবে এটি আদালতকে হুমকি দেয়ার শামিল।

ড. হাছান বলেন, বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, পদ্মা সেতু তাদের গলার কাঁটা হয়ে গেছে। সারাদেশের মানুষ যেভাবে উচ্ছ্বাসিত, পুলকিত, উল্লসিত এবং গর্বিত বিএনপি ঠিক সমপরিমাণ লজ্জিত বলে তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে।

আরও পড়ুন: বন্যায় মৃত্যু বেড়ে ১০৭

তিনি বলেন, মূল অনুষ্ঠানে শুধু ৩ হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। সেখানে আর কারো যাওয়ার সুযোগ ছিলো না। তিন হাজার মানুষের প্রত্যেককে করোনা টেস্ট করে সেখানে যেতে হয়েছে।

বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমার মনে হয় তাদের এখন সত্যিই মানসিক চিকিৎসার প্রয়োজন। বিশেষ করে রিজভী আহমেদের। তিনি অসুস্থ ছিলেন। আমার মনে হয় পুরোপুরি সুস্থ হননি। সেজন্য অসুস্থ মানুষের মতোই কথা বলেন। আরও একটু চিকিৎসা দরকার আছে বলে আমার মনে হচ্ছে।

আরও পড়ুন: ভারতীয় গরুর দাপটে খামারিরা আতঙ্কে

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা