ব্রিটিশ যুবরাজ চার্লস
জাতীয়

বাংলাদেশে আসছেন ব্রিটিশ যুবরাজ

সান নিউজ ডেস্ক: আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার সম্মতি জানিয়েছেন ব্রিটিশ যুবরাজ চার্লস। তিনি রাজধানী ঢাকা ও সিলেট সফর করবেন।

আরও পড়ুন: পদ্মা সেতুতে স্বপরিবারে প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। যুক্তরাজ্য, পর্তুগাল ও রুয়ান্ডা সফর শেষে গত রোববার (৩ জুলাই) ঢাকায় ফিরেছেন মোমেন।

গত ২৪ থেকে ২৬ জুন রুয়ান্ডায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সঙ্গে কথা হয় পররাষ্ট্রমন্ত্রীর।

নিজের দফতরে সাংবাদিকদের মোমেন বলেন, প্রিন্স চার্লস আমাকে বলেছেন, তিনি বাংলাদেশে আসছেন। আমি তাকে সিলেটে আসার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন।

তার সফরের সময় যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নামে ঢাকা ও সিলেটের দুটি অঞ্চলকে জলবায়ু সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হবে বলে জানান মোমেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা