নিয়ম ভঙ্গ করে বসানো হচ্ছে হাট
জাতীয়

নিয়ম ভঙ্গ করে বসানো হচ্ছে হাট

সান নিউজ ডেস্ক : নির্ধারিত তারিখের ৫ দিন আগেই কয়েকটি স্থানে পশুর হাট বসেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্দেশনা অমান্য করে নির্ধারিত জায়গার বাইরেও হাটের বিস্তার । এতে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। ফলে, ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

আরও পড়ুন: পদ্মা সেতুর সুফল বঞ্চিত শরীয়তপুরবাসী

শুক্রবার (১ জুলাই) রাজধানীর কয়েকটি পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

আগামী ১০ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ডিএসসিসির ইজারার শর্ত অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ৬ থেকে ১০ জুলাই পশুর হাট বসবে। কিন্তু, তার আগেই ২৯ জুন থেকে হাট বসানো হয়েছে। নির্ধারিত জায়গার বাইরেও পশু বেঁধে রাখার জন্য খুঁটি পোতা হয়েছে। ইতোমধ্যে হাটে আনা হয়েছে অনেক গরু-মহিষ। শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দনিয়া কলেজসহ আশপাশে অর্ধকিলোমিটার এলাকায় খুঁটি বসানো হয়েছে।

শাহজাহানপুর এলাকাতেও নির্ধারিত জায়গার বাইরেও খুঁটি বসানো হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

লালবাগের রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন এলাকায় নির্ধারিত স্থানের বাইরে খুঁটি বসিয়েছেন ইজারাদার মোহাম্মদ সোলাইমান সেলিম। ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত স্থানে পশুর হাট বসানোর কথা থাকলেও এর বাইরে ধূপখোলা মাঠ এলাকাতেও খুঁটি বসিয়েছেন ইজারাদার মো. আনোয়ার। এমনিতেই এ এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে হাট বসানোর প্রস্তুতি নেওয়া ও নির্ধারিত সময়ের আগেই হাটে পশু চলে আসায় যানজট তৈরি হয়েছে। ইজারাদাররা প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেন না।

ইজারাদাররা বলছেন, বর্ষা মৌসুমে হাট বসানোর কারণে একটু বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। বন্যার কারণে অনেক খামারি আগেই হাটে পশু আনতে চেয়েছেন। এ কারণে সময়ের একটু আগেই হাট বসিয়েছেন তারা। এছাড়া, আগে হাট প্রস্তুত না করলে ব্যবস্থাপনা ঠিক রাখা যায় না। কিছু পশু হাটে উঠলেও এখনও বেচাকেনা শুরু হয়নি।

ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত স্থানে হাটের ইজারাদার মো. আনোয়ার। তার প্রতিনিধি বোরহান হোসেন বলেন, ‘এ হাটে অনেক পশু ওঠে। তাই, একটু বড় পরিসরে হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পজিটিভ ৭ লাখ

শনিরআখড়ার দনিয়া কলেজ হাটের ইজাদার যাত্রাবাড়ি থানার ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু। তিনি বলেন, ‘আমরা প্রস্তুতি শেষ করেছি। জাল টাকা শনাক্তের যন্ত্র বসানো হবে। পশু চিকিৎসক ও ব্যবসায়ীদের দেখতে ডাক্তার রাখা হয়েছে। এবার আগের বছরের তুলনায় বিক্রি ভালো হবে বলে আশা করি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেছেন, ‘ঈদের দিন ছাড়া পূর্ববর্তী চার দিন মিলে পাঁচ দিন হাট বসানোর জন্য ইজারা দেওয়া হয়। এ কয়দিনের বাইরে হাট বসানোর সুযোগ নেই। নির্ধারিত সময়ের বাইরে যদি হাট বসায় বা নির্ধারিত সীমানার বাইরে যদি হাটের বিস্তৃতি ঘটে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম ভঙ্গ করে হাট বসানোর বিষয়ে ইতোমধ্যে অভিযোগ এসেছে। তা খতিয়ে দেখবে সিটি করেপারেশন।’

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা