খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ( ফাইল ছবি )
জাতীয়

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি

সান নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৩ বছর পেরিয়ে এসেছে। বিএনপি এমন একটা দল, বিভিন্ন দল থেকে কেটে কেটে নিয়ে ‘খিচুড়ি দল’ তৈরি করা হয়েছে। তাদের নির্বাচনী মার্কা অন্য জায়গা থেকে নেওয়া। ভাসানির ধানের শীর্ষ মার্কা তারা নিয়েছে। তারা স্লোগান দেয়, ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার। এতে কী প্রমাণ হয় না, তারা যাবতীয় ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে? তাদের কি বিচার হবে না? তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক।

সোমবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের ক্ষুধা দূর করেছেন। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এটা আজ তিনি সত্যি প্রমাণ করেছেন। এখন মানুষ না খেয়ে থাকে না। মঙ্গা হয় না। বাংলাদেশ সকল ক্ষেত্রে উন্নতি সাধন করছে। কৃষিতে যথেষ্ট উন্নয়ন সাধন করেছেন। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। প্রস্তাবিত বাজেট কোভিড এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বেই খাদ্যের ওপর এর চাপ পড়েছে। তারমধ্যে আমাদের দেশে যাতে বিরূপ প্রভাব না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটে ৮৩ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করেছেন। খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি দল রয়েছে যারা কোনও উন্নয়ন দেখতে পান না। আমার পাশের আসনে চাঁপাইনবাবগঞ্জের এমপি বিএনপির হারুনুর রশীদ বলেছেন, তার এলাকায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অনেকগুলো স্কুল প্রতিষ্ঠা করেছেন। তাকে উদ্বোধন অনুষ্ঠানে রাখা হয়নি। উনারা বিএনপি তো সরকারের উন্নয়ন দেখতে পান না। কিন্তু তিনি স্বীকার করে নিলেন, এতগুলো স্কুল হয়েছে। এজন্য তাকে ধন্যবাদ জানাই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা