কলেরা টিকা কর্মসূচি শুরু রোববার
জাতীয়

কলেরা টিকা কর্মসূচি শুরু রোববার

সান নিউজ ডেস্ক : রোববার (২৬ ‍জুন) ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে সপ্তাহব্যাপী সরকারের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আসছে ২ জুলাই পর্যন্ত প্রথম ডোজের কর্মসূচি চলবে।

আরও পড়ুন : বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে

গর্ভবতী নারী ছাড়া মুখে খাওয়ার এই টিকা ১ বছর বয়স হতে সব বয়সের মানুষকে দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) সূত্র।

সূত্র জানায়, জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকা শহরের যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখানে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব টিকা ও কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিচ্ছে। কার্যক্রম বাস্তবায়ন করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : পদ্মা সেতুর শুভ উদ্বোধন

সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রাথমিকভাবে রাজধানীর ৫ টি স্থানের প্রায় ২৩ লাখ মানুষকে এই টিকা দেয়া হবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

স্বাস্থ্য অধিদফতরের এক চিঠিতে বলা হয়, রোববার দুপুর ২টায় আইসিডিডিআর,বি’র সাসাকাওয়া মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই কর্মসূচির উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আরও পড়ুন : পদ্মা সেতুতে যানবাহন চলবে রোববার

এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. তাহমিনা আহমেদ বক্তব্য রাখবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা