পদ্মা সেতু (ছবি: সংগৃহীত)
জাতীয়
পদ্মা সেতু উদ্বোধন

বাংলাদেশকে ৫ দেশের অভিনন্দন

সান নিউজ ডেস্ক: পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তান। দেশগুলোর ঢাকাস্থ দূতাবাসের মাধ্যমে এ অভিনন্দন জানিয়েছে।

আরও পড়ুন: বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে

পদ্মা সেতু নির্মাণকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযুক্তি বিকাশে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছে যুক্তরাষ্ট্র। সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে মানুষ ও পণ্য পরিবহনের জন্য টেকসই অবকাঠামো নির্মাণ অপরিহার্য।

পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে। তেমনি এটি ব্যবসার বিকাশ ও জীবনের গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখবে। মার্কিন দূতাবাস বলেছে, পদ্মা সেতু নির্মাণ দক্ষিণ এশিয়ায় সংযুক্তির বিকাশে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি দৃষ্টান্ত।

শুক্রবার ঢাকাস্থ ভারতের হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন। এই সেতু শুধু আন্তঃবাংলাদেশ যোগাযোগকেই উন্নত করবে না, এটি বাংলাদেশ ও ভারতের মধ্যের সাধারণ অঞ্চলগুলোকে সংযুক্ত করার ক্ষেত্রে দরকারি লজিস্টিকস্ ও ব্যবসার জন্য প্রয়োজনীয় গতি আনবে। এই সেতু আমাদের দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

চিঠিতে শাহবাজ শরীফ বলেন, আমি পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সম্পূর্ণ হওয়ায় আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই।

আরও পড়ুন: আন্তর্জাতিক গণমাধ্যমে জয়জয়কার

তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন-যাত্রায় সেতুটির উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী প্রতীক। এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই, স্থায়ী উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।

চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ২৫ জুন একটি মহৎ দিন। এ দিন বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন হতে যাচ্ছে, আর এক দশকের স্বপ্নপূরণ হতে চলেছে। পদ্মা সেতু আমার কাছে সাহস, সংকল্প ও সমৃদ্ধির প্রতীক। স্বপ্নের এই সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানাই।

এছাড়া পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা