পদ্মা সেতু আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার প্রতীক 
জাতীয়

পদ্মা সেতু আত্মনির্ভরশীলতার প্রতীক 

সান নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার প্রতীক।

আর ও পড়ুন: পদ্মা সেতু আমাদের অহঙ্কার

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শুক্রবার এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি শুভেচ্ছা জানাই।’

তিনি বলেন, একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।

তিনি বলেন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলী টানেলসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আজ উত্তাল পদ্মার (নদীর) বুকে জাতির গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে পদ্মা সেতু।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংশা করেছেন। কেন না এসব অর্জনে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রভাগ থেকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা।

আবদুল হামিদ বলেন, প্রধানমন্ত্রীর সাহসিকতা, বলিষ্ঠ পদক্ষেপ ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে।

‘এই সেতুর বাস্তবায়ন আমাদের সম্পদ ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দিয়েছে।

সেতুটি বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

পদ্মা সেতুর মতো দেশের সব মেগা প্রকল্পের সফল বাস্তবায়ন কামনা করেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা