পদ্মা সেতু (ছবি: সংগৃহীত)
জাতীয়

২৬ জুন থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে

আল আমিন শাওন, মাদারীপুর: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে।

আরও পড়ুন: আশা করি, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন

রোববার (১২ জুন) পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু উদ্বোধন হবে ২৫ জুন। গাড়ি চলবে পরের দিন ২৬ তারিখ সকাল ৬টা থেকে।

তিনি বলেন, ইয়েস, উই ক্যান, ইয়েস উই ক্যান, আমরাও পারি- সেটা প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন সকাল ১০টায়।

মন্ত্রী বলেন, এখানে আমাদের কারো কৃতিত্ব নেই, কৃতিত্ব শুধু শেখ হাসিনার। আমরা তার আদেশ পালন করেছি, দেখাশোনা করেছি নিষ্ঠার সঙ্গে। কিন্তু সেতু নির্মাণের সম্পূর্ণ কৃতিত্ব একজনের, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এ সেতু নির্মাণ করেছেন এবং বিশ্বকে জানিয়ে দিয়েছেন। যারা আমাদের দুর্নীতিও চুরির অপবাদ দিয়েছিল, পদ্মা সেতু নির্মাণ করে তাদেরকে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন, আমরা বীরের জাতি, দুর্নীতি করি না। এ সেতু আমাদের গর্বের সেতু।

আরও পড়ুন: কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

তিনি বলেন, পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। এটি আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু। একদিকে এটি সম্মান ও মর্যাদার প্রতীক অন্যদিকে সমালোচকদের জন্য প্রতিশোধের প্রতীকও।

পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে এ সময় দাবি করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, সমালোচনা যত হয়েছে আমাদের মনোবল তত দৃঢ় হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। বিশ্বব্যাংক ভুল স্বীকার করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা