জাতীয়

বিরিয়ানিতে কুকুরের মাংস পাওয়া যায়নি

সান নিউজ ডেস্ক: রাজধানীর ঢাকার অদূরে আশুলিয়ার নরসিংহপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫ থেকে জব্দ করা মাংস কুকুরের ছিল না বলে মত দিয়েছেন গবেষকরা। বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

তিনি বলেন, শনিবার (১১ জুন) রাতে পুলিশের জব্দ করা মাংস ঢাকার পরীক্ষাগারে পাঠানোর ২৫ দিন পর পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে জব্দকৃত মাংস কুকুরের নয় বলে মত দিয়েছেন গবেষকরা। রিপোর্টটি আশুলিয়া থানায় পাঠানো হয়েছে বলেও জানালেন তিনি।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, প্রাণিসম্পদ অধিদফতরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তারা এটি পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে মাংসটি কুকুরের নয়। তবে কিসের মাংস সেটি জানায়নি তারা।

আরও পড়ুন: বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি গ্রেফতার

তবে, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগার এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম আজম চৌধুরী বলেন, আমরা মাংসের নমুনা পিসিআর টেস্ট ও মলিক্যুলার টেস্ট করে দেখেছি সেটি কুকুরের মাংস না।

ওগুলো কিসের মাংস, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নমুনা দিয়ে আসলে এটি কুকুরের মাংস কিনা তা জানতে চাওয়া হয়েছিল। তাই আমরা লিখিতভাবে শুধু সেই অংশই উল্লেখ করেছি। তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে সেটি বোভাইন বা তৃণভোজী প্রাণী গরু, ছাগল, মহিষ কিংবা ভেড়ার মাংস।

আরও পড়ুন: বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

অন্যদিকে, আল্লাহর দান বিরিয়ানি হাউজ দোকানের একটি শাখার মালিক সায়েদ হোসেন বিল্লাল বলেন, সত্যের জয় হয়েছে। আশুলিয়া এবং কাশিমপুরে আমাদের মোট ৭টি শাখা ছিল। কিছু মানুষ চক্রান্ত করে আমাদের ফাঁসিয়েছে। এর ফলে এখন কাশিমপুরের দুইটি শাখা সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছে। আর বাকি ৫টি শাখাও প্রায় বন্ধের পথে। জনপ্রিয় হোটেলগুলো এখন ক্রেতাশূন্য। এ ঘটনায় চক্রান্তকারীদের শাস্তি দাবি করে তিনি।

প্রসঙ্গত, গত ১৫ মে আশুলিয়ার নরসিংহপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫ নামের একটি হোটেলে কাচ্চি বিরিয়ানিতে কুকুরের মাংস দেয়া হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় কয়েকজন। পরে পুলিশ হোটেল মালিক রাজীবকে হেফাজতে নিয়ে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা