মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
জাতীয়

ঢাকা শহর ১ জুলাই থেকে রাত ৮টার পর বন্ধ

সান নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, পৃথিবীর সব শহরেরই একটি সময়সীমা আছে, ঢাকা শহরের কোনো সময়সীমা নেই। তাই আগামী ১ জুলাই থেকে ঢাকা শহর রাত ৮টার পর বন্ধের উদ্যোগ নেব। অবশ্য রেস্তোরাঁ ও অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগ কর্তৃক এ সেমিনারের আয়োজন করা হয়।

এর আগে, গত ১৬ মে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়কে যানজট নিরসনসহ সার্বিক শৃঙ্খলার কথা উল্লেখ করে রাত ৮টার পর পরই রাজধানীতে দোকান বন্ধের আহ্বান জানিয়েছিলেন ডিএসসিসি মেয়র।

মেয়র বলেন, ‌করোনার সময় জনজীবন যখন স্তব্ধ ছিল তখন আমরা প্রকৃতিতে সজীবতা জেগে উঠতে দেখেছি। কারণ প্রকৃতির বিশ্রাম করার সময় লাগে। আমরা সারাদিনই ঢাকার ওপর অত্যাচার করব আর ঢাকা আমাকে সুন্দর পরিবেশ উপহার দেবে, তা আশা করা ঠিক নয়।

তিনি বলেন, ছোটবেলায় আমি বৃষ্টি পছন্দ করতাম। বৃষ্টিতে ভিজে আনন্দ করতাম। আমার মনে হয়, বৃষ্টির সঙ্গে বাঙালি জাতিসত্তার অন্তর্নিহিত একটা সম্পর্ক আছে। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বৃষ্টি হলে আমার ভয় লাগে। জলাবদ্ধতা ও ডেঙ্গু বিস্তারের কারণে ভয় লাগে।

তাপস বলেন, ঢাকা সিটি করপোরেশনের যে নর্দমাগুলো আছে সেগুলো পানি নিষ্কাশনের জন্য; পয়োবর্জ্য নিষ্কাশনের জন্য নয়। পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করবে ঢাকা ওয়াসা। কিন্তু ওয়াসা পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা না করে এগুলো আমাদের নর্দমায় দিয়ে দেয়। ফলে নর্দমাগুলো থেকে পয়োবর্জ্য খালে চলে যায়। এ বিষয়টি ১ জুলাই থেকে কঠোর বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ঢাকা শহরে ইমারত নির্মাণ করলে অবশ্যই সেখানে সোক ওয়েল ও সেপটিক ট্যাংক থাকতে হবে। ইমারতে এগুলো না থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের খালগুলোর যে পানি তা দেখলে আপনাদের কারো ভালো লাগবে না। কারণ আমাদের সকল পয়োবর্জ্য নিষ্কাশন হয় এসব খাল দিয়ে। অথচ খালগুলো দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশনের কথা। কিন্তু সেখানে বৃষ্টির পানির সঙ্গে পয়োবর্জ্য যোগ হয়ে খালগুলো এখন পয়োনিষ্কাশনের হয়ে গেছে।

তিনি আরও বলেন, ৩৩৩ মিলিমিটার বৃষ্টি হলে ঢাকা শহর নিমজ্জিত হয়ে যায়। সুন্দর ঢাকার জন্যে আমরা ১০টি খেলার মাঠ তৈরি করেছি। খালগুলো দখলমুক্ত করা হয়েছে ও নান্দনিকভাবে অবকাঠামো স্থাপনার কাজ শুরু হবে। আইন অনুযায়ী, সব জলাশয়, খাল ও পুকুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের। ঢাকায় তিনটি গাছ লাগালে একটি কদম গাছ লাগাবেন। কদম এমন একটি গাছ যেখানে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এসে বসে। জীববৈচিত্র্য দিকে খেয়াল রেখে আমরা মশার ওষুধ দিয়ে থাকি।

বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহিদ উল্লা খন্দকার, জিআইজেড বাংলাদেশের অ্যাডাপটেশন অব আরবান এরিয়াস টু ক্লাইমেট চেঞ্জের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. ডানা দে লা ফনটেইন বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে অঞ্চল ও নগর পরিকল্পনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন ২০২১ এর প্রকাশনা উন্মোচন এবং অঞ্চল ও নগর পরিকল্পনা বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলন ২০২৩ এর ঘোষণা করা হয়। সেমিনারে জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন প্রকল্পের টিম লিডার ড. আইনুন নিশাত জাতীয় অভিযোজন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা