ছবি: প্রতীকী
জাতীয়

তালাকে খরচ বাড়ছে! 

সান নিউজ ডেস্ক: প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেটে ডিভোর্স ইনস্ট্রুমেন্ট শুল্ক বাড়াতে যাচ্ছে সরকার। এতে খরচ বাড়বে তালাকের।

আরও পড়ুন: যেসব পণ্যের দাম বাড়বে

এনবিআর সূত্রে জানা গেছে, তালাক রেজিস্ট্রেশনের জন্য বর্তমানে ৫০০ টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়। তবে নতুন বাজেটে এর পরিমাণ বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব করা হচ্ছে।

সরকারি পরিসংখ্যান বলছে, রাজধানীতে বিবাহবিচ্ছেদের সংখ্যা বেড়েছে। পুরুষদের তুলনায় দ্বিগুণেরও বেশি নারী বিচ্ছেদের জন্য নোটিশ দিচ্ছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০২১ সালে মোট ৭ হাজার ২৪৫টি ডিভোর্সের নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে, নারীরা পাঠিয়েছেন ৫ হাজার ১৮৩টি নোটিশ। অন্যদিকে ২ হাজার ৬২টি নোটিশ পাঠিয়েছেন পুরুষেরা।

আরও পড়ুন: মার্কিন সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

ডিভোর্স চাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দারিদ্র্য, শারীরিক ও মানসিক নির্যাতন, মাদকাসক্তি, যৌতুক, অসদাচরণ, বিবাহবহির্ভূত সম্পর্ক, কোভিড-প্ররোচিত চাপ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার।

প্রসঙ্গত, তালাক শব্দের অর্থ ‘বিচ্ছিন্ন’, ত্যাগ করা ইত্যাদি। ইসলাম ধর্মে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদকে তালাক বলা হয়। স্বামী সর্বাবস্থায় তালাক দিতে পারেন। স্ত্রী শুধুমাত্র তখনই তালাক দিতে পারবেন, যদি বিয়ের সময় এর লিখিত অনুমতি দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা