গাফিলতি থাকলে বিচারের মুখোমুখি
জাতীয়

গাফিলতি থাকলে বিচারের মুখোমুখি

সান নিউজ ডেস্ক : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অগ্নিকাণ্ডের ক্ষেত্রে মালিকপক্ষের কোনো অবহেলা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন : দেশে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি

তিনি আরও বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় মালিকপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিচারের মুখোমুখি করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (৬ জুন) বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আরও পড়ুন : সিলেটে টিলা ধসে নিহত ৪

মন্ত্রী বলেন, ‘একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। আন-অফিসিয়ালি ৪৯ জন অগ্নিকাণ্ডে নিহত হওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু আমরা এখানে আসার পর অফিসিয়ালি জেনেছি ৪১ জনের লাশ পাওয়া গেছে।

অফিসিয়ালি হোক আর আন-অফিসিয়ালি হোক, তদন্ত করে যতজনের লাশ পাওয়া যাবে আমরা সেটি নিশ্চিত করে জানাবো।’

আরও পড়ুন : ৪৯ লাশের মধ্যে হস্তান্তর ২২

তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন কর্মী রয়েছেন, আহত হয়েছেন অনেকে। তাদের ঢাকা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ সময় হাসপাতালে ভিড় না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘হাসপাতালে এসে ভিড় করবেন না। এতে রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটবে।’

আরও পড়ুন : রাশিয়ার ৩১ হাজারের বেশি সেনা নিহত

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় হতাহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেন। একই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মৃতের সংখ্যা ৪১ নাকি ৪৯ তা পরবর্তী সময়ে সমন্বয় করা হবে। বলতে পারেন সরকারিভাবে এখন পর্যন্ত ৪১ আর বেসরকারিভাবে ৪৯ জন।

আরও পড়ুন : বাসচাপায় পুলিশ সদস্য নিহত

দুপুর ২টার দিকে ঘটনাস্থল সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা