সীতাকুণ্ড যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

সীতাকুণ্ড যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সান নিউজ ডেস্ক : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত কনটেইনার ডিপো পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন : দেশে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি

এছাড়াও সীতাকুণ্ডে যাচ্ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মন্ত্রীদের দফতর থেকে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, মন্ত্রী (স্বরাষ্ট্রমন্ত্রী) সীতাকুণ্ডে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

সোমবার (৬ জুন) দুপুরে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন।

আরও পড়ুন : সিলেটে টিলা ধসে নিহত ৪

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, মন্ত্রী আজ দুপুর ১টায় বিমানে ঢাকা ত্যাগ করবেন।

বেলা আড়াইটায় চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে যাবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম বন্দরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন : সিলেটে টিলা ধসে নিহত ৪

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, প্রতিমন্ত্রী (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী) আজ দুপুরে সীতাকুণ্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি বিমানে চট্টগ্রাম যাচ্ছেন।

আরও পড়ুন : গির্জায় বন্দুক হামলায় নিহত ৫০

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। পরে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে নয়জনই ফায়ার সার্ভিসের সদস্য।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা