জাতীয়

বিষের বোতল ও কাফনের কাপড় নিয়ে ইসিতে প্রার্থীরা

সান নিউজ ডেস্ক: নোয়াখালীর হাতিয়ার দুই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদের ৪০ প্রার্থী আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টা পর সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসি ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন: কষ্ট পেয়েছেন শ্রাবন্তী

প্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যের অত্যাচারে ভোটের প্রচারণা নামতে পারছেন না। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। তাই সুষ্ঠু ভোটের পরিবেশের দাবিতে বিষের বোতলসহ কাফনের কাপড় নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন।

অবস্থান কর্মসূচি থেকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ওই এলাকায় ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার্কেল এসি প্রত্যাহার ও নির্বাচনী প্রচারণা কাজ চালানোর পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে প্রার্থীরা জানান, আগামী ১৫ জুন হাতিয়ার নব গঠিত ১ নম্বর হরনী ও ২ নম্বর চানন্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ওপর হামলা, প্রচারণা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে।

আরও পড়ুন: ফের বাড়ছে মৃত্যু ও শনাক্ত

এ ভ্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুসফিকুর রহমান বলেন, ভোট প্রয়োগের বিষয়ে সাধারণ জনগণকে প্রাণনাশের মতো হুমকি দেওয়া হচ্ছে। ইউনিয়ন দুটির পাশে মেঘনা নদী, রামগতি ও সুবর্ণচর উপজেলার সীমানা থাকায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে।

তিনি আরও বলেন, বর্তমান এমপি তার সন্ত্রাসীদের দিয়ে প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছেন। এমনকি প্রচারণার কাজ বন্ধ করে দিয়েছেন। বর্তমানে প্রার্থীদের নির্বাচন সংশ্লিষ্ট সব কাজ বন্ধ রয়েছে। নির্বাচনে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোটাররা আতঙ্কিত। তাই প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার প্রাণহানি

মুসফিকুর রহমান বলেন, ইউনিয়ন দুটিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে প্রশাসনিক তৎপরতা জোরদার করা আবশ্যক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে হাতিয়া উপজেলা বহির্ভূত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তা এবং প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থার জনবল নিয়োগ করতে হবে। অন্যথায় নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা