ছবি: সংগৃহীত
জাতীয়

এগিয়ে চলছে মেট্রোরেল

সান নিউজ ডেস্ক: সব মিলিয়ে মেট্রোরেলের কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। এখন আরও দুটি ট্রেন সেট ডিপোতে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। এ জন্য সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২ জুন। ২৪টি ট্রেন সেটের মধ্যে ১২টি ঢাকার উত্তরার ডিপোতে পৌঁছেছে।

আরও পড়ুন: তিস্তা চুক্তি আটকে আছে, এটা লজ্জার

তবে উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি ৯২ দশমিক ২ শতাংশ বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

(ডিএমটিসিএল) জানায়, ২০২১ সালের ১১ মে বাংলাদেশে প্রথম বিদ্যুৎচালিত মেট্রো ট্রেন প্রদর্শন হয়। সেই সঙ্গে শুরু হয় ডিপোর ভেতরে ফাংশনাল কাজ। বর্তমানে ডিপোতে যেসব মেট্রো ট্রেন রয়েছে সেগুলোর পর্যায়ক্রমে ফাংশনাল চলছে।

গত বছরের (২০২১) ২৯ আগস্ট ভায়াডাক্টের ওপর মেইন লাইনে প্রথম মেট্রো ট্রেনের পারফরমেন্স টেস্টের সূচনা হয়। এরপর ১২ ডিসেম্বর থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলছে এই টেস্ট।

পর্যায়ক্রমে ফাংশনাল, পারফরমেন্স, ইন্টিগ্রেটেড টেস্ট ও যাত্রীবিহীন ট্রায়াল রান শেষ হওয়ার পর চলতি বছরের (২০২২) ডিসেম্বরে প্রথম মেট্রো ট্রেন উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

আরও পড়ুন: পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন

উত্তরা ডিপো: এই ডিপোতে একটি রিসিভিং সাব-স্টেশন, দুটি অক্সিলিয়ারি সাব-স্টেশন ও একটি ট্রাকশন সাব-স্টেশন স্থাপন করে চালু করা হয়েছে। ডিপো এলাকায় সম্পূর্ণ রেললাইন ১৯ কিলোমিটার শেষ হয়েছে। এর মধ্যে ১৬ কিলোমিটার ওয়্যারিং শেষে চালু হয়েছে।

উত্তর থেকে আগারগাঁও: ভায়াডাক্টে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সম্পূর্ণ অংশে রেললাইন (২৫ দশমিক ২৩ ট্র্যাক-কিলোমিটার) স্থাপন শেষ হয়েছে। ভায়াডাক্টের ওপর আগারগাঁও পর্যন্ত সম্পূর্ণ ওয়্যারিং (৩১ দশমিক ১৩ কিলোমিটার) শেষ করে চালু করা হয়েছে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সিগনালিং সিস্টেমের ইকুইপমেন্ট স্থাপন শেষ করে এখন পরীক্ষা চলছে। প্রতিটি স্টেশনে একটি করে মোট নয়টি অক্সিলিয়ারি সাব-স্টেশন এবং এই অংশে প্রয়োজনীয় চারটি ট্রাকশন সাব-স্টেশন স্থাপন করে করা হয়েছে চালু।

আগারগাঁও থেকে মতিঝিল: মতিঝিল রিসিভিং সাব-স্টেশনের ভবন নির্মাণ শেষে এখন বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপন করা হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১৬ দশমিক ৩০ কিলোমিটার ট্রাক লাইনের মধ্যে ১২ দশমিক ৫৩০ কিলোমিটার স্থাপন করা হয়েছে।

কারওয়ান বাজার থেকে মতিঝিল: এই রুটে ৪ দশমিক ৯২২ কিলোমিটার ভায়াডাক্ট ও চারটি স্টেশনের (শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল) নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। এরই মধ্যে এই অংশের পরিসেবা স্থানান্তর, চেকবোরিং, ট্রায়াল ট্রেঞ্চ, টেস্ট পাইল, স্থায়ী বোর্ড পাইল, পাইল ক্যাপ, পিয়ার কলাম, পিয়ার হেড, পোর্টাল বিম, স্টেশন কলাম, ভায়াডাক্টের জন্য প্রিকাস্ট সেগমেন্ট নির্মাণ, সব স্প্যান, স্পেশাল লং স্প্যান নির্মাণ, ভায়াডাক্ট ইরেকশন ও ভায়াডাক্টের ওপর প্যারাপেট ওয়াল স্থাপন শেষ হয়েছে।

শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মতিঝিল স্টেশনে স্টিল রুফ স্ট্র্যাকচার স্থাপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে রুফ সিট স্থাপন কাজ চলমান। এই প্যাকেজের আওতাধীন সব স্টেশনে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড প্লাম্বিং কাজ চলছে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মতিঝিল স্টেশনের এন্ট্রি এক্সিট স্ট্র্যাকচারের নির্মাণ কাজ চলমান রয়েছে।

সান নিউজ/এনকে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা