নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান
জাতীয়

নিহত হাদিসুরের পরিবার পাচ্ছেন ৫ কোটি টাকা

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের অলভিয়া বন্দরে জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবার ৫ লাখ ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) ক্ষতিপূরণ পাচ্ছেন। এ ব্যাপারে ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

আরও পড়ুন: পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত

বুধবার (২৫ মে) ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এসব তথ্য জানানো হয়।

নৌপরিবহণ মন্ত্রণালয় জানায়, জাহাজে ওই সময়ে অন্য সদস্যরা সাত মাসের বেতন পাবেন। এছাড়াও নিহত হাদিসুরের ভাইকে বিএসসিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার ভাই ১লা জুন বিএসসিতে যোগদান করবেন।

সভায় পরিচালনা পর্ষদের সদস্য নৌপরিবহণ সচিব মো. মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক ড. মো. আবদুর রহমান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এসএম মনিরুজ্জান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীন, ড. পীযূষ দত্ত ও মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তেলের দাম কমল ৯ শতাংশ

বৈঠকে নিহত হাদিসুরের আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

চলতি বছরের ২ মার্চ ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধকালীন ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘এম ভি বাংলার সমৃদ্ধি' জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন হাদিসুর।

গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত ওই জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করতে হয়। জাহাজের ২৯ নাবিককে মলদোভা-রোমানিয়া হয়ে দেশে ফিরিয়ে আনা হয়। আর ১৪ মার্চ দেশে আনা হয় হাদিসুরের লাশ, পরে দাফন করা হয় বরগুনায় তার বাড়িতে।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা